কেন্দ্রের নীতির সমালোচনায় সাঁকরুইতে রাজনৈতিক কর্মসূচি।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এক নম্বর অঞ্চলের সাঁকরুই এলাকায় তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ মন্ডল, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বলরাম নিয়োগী, উপপ্রধান বিধান ঘোষ,রাজকুমার মল্লিক, তুহিন শুভ্রা গতাই, নিরঞ্জন সাঁতরা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই দিন এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একত্রিত হয়ে রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল নেতৃত্ব।

