নিয়োগে স্বজনপোষণের অভিযোগে চন্দ্রকোনারোডে বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঝড়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার খোদ বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের চন্দ্রকোনারোড শহরে। বৃহস্পতিবার সকালে শহরের প্রাণ কেন্দ্র অর্থাৎ চৌরাস্তা মোড়ের বিভিন্ন দেওয়ালে ‘দিদির অনুগামী’ পরিচয়ে এই পোস্টারগুলি দেখা যায়। সেখানে সরাসরি স্বজনপোষণের অভিযোগ তুলে বিধায়কের নাম দিয়ে জবাব চাওয়ার প্রসঙ্গে লেখা হয়েছে।” অভিযোগ, ব্লকের বিভিন্ন কর্মসংস্থানে মেধাকে গুরুত্ব না দিয়ে বিধায়ক তাঁর ঘনিষ্ঠদের সুবিধা করে দিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে, অন্যদিকে এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি,ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো জানিয়েছেন সারা রাজ্যটাই পোস্টার হয়ে গিয়েছে, নেতা মন্ত্রীরা দুর্নীতির পাহাড় বানিয়ে ফেলেছে,স্বাভাবিক যেটা হওয়ার সেটা হয়েছে। যদিও এই ব্যাপারে বিধায়ক জানিয়েছেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, মিথ্যা কথা বলে অপপ্রচার এবং বদনাম করার প্রচেষ্ট চলছে, তবে পারবে না।

