দক্ষিণ দিনাজপুরে রহস্যমৃত্যু, ময়নাতদন্তে পাঠানো হল দেহ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের রিস্তারা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সরকার হাঁসদা (৫০)।
​ঘটনাটি ঘটে গত রবিবার সন্ধ্যাবেলা। জানা গেছে, সেই সময় পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। ফাঁকা বাড়িতে নিজের ঘরেই স্ত্রীর শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগান তিনি। কিছুক্ষণ পর পরিজনরা ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়।
​আজ, সোমবার দুপুর তিনটে নাগাদ ওই ব্যক্তির দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা নিয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছুই বলতে পারেননি। কোনো মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *