আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ, ব্লক দপ্তরেই বিষপান গৃহবধূর।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম।ঘর পাননি অভাবী গৃহবধূ।ব্লক দপ্তরে গিয়েও সুরাহা না হলে ব্লক দপ্তরের মধ্যেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা। সাথে সাথে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাঁধা তৃণমূল নেতাদের।গৃহবধুর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনায় তুমুল চাঞ্চল্য।শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবাস যোজনা দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের তাল বাংরুয়ার বাসিন্দা শুকতারা বিবি (৪৫)।পাকা বাড়ি নেই। অভাবি সংসারে আশা করে ছিলেন আবাস যোজনা থেকে বাড়ি পাবেন। প্রথমে তালিকাতেও নাম ছিল। কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ চলে যায়।এই নিয়েই এদিন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক দপ্তরে যান শুকতারা। সেখানে কোন সুরাহা না মেলাতে দপ্তরের মধ্যে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদী লামা গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ।এদিকে এই ঘটনায় ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা দেয় তৃণমূল।ঘটনা সামনে আসতেই বিজেপির অভিযোগ দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তরা ঘর পায় না।যে কারণে কেন্দ্র টাকা বন্ধ করেছে।সেটা বারবার প্রমাণ হচ্ছে।পাল্টা সাফাই দিয়েছে শাসক শিবির।

