পৌরমাতা মিতালী সাহার উদ্যোগে স্বাস্থ্য শিবির ও রক্তদান কর্মসূচি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা এলাকার মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে কলকাতা কর্পোরেশনের নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও পৌরমাতা মিতালী সাহার ঐকান্তিক উদ্যোগে শুরু হলো বিরাট শাস্ত্র পরীক্ষা শিবির, তৎসহ স্বেচ্ছায় রক্তদান ও বার্ষিক পুষ্প প্রদর্শনী। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাঃ শশী পাঁজা। বুধবার প্রতিষ্ঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির ঘুরে দেখেন মন্ত্রী শশী পাঁজা। এছাড়া এই শিবির উপস্থিত ছিলেন পৌরমাতা মীনাক্ষী গাঙ্গুলি, পৌরপিতা সুব্রত ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মঞ্চ থেকে চিকিৎসকদের সম্মানিত করা হয়। সমগ্র স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্টারলিং হাসপাতাল, বিবিআই ফাউন্ডেশন ও সেরাম থ্যালাসেমিয়া। এদিন প্রায় ৩০০ র অধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। পৌরমাতা মিতালী সাহার এ হেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই।

