শ্রমকোড বাতিল ও ন্যায্য মূল্যের দাবিতে এসবিআইয়ের সামনে বিক্ষোভ।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- কাঁচরাপাড়ায় শ্রমিক-কৃষকদের দাবিতে ধর্মঘটের ডাকদেশজুড়ে বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনের ডাকে ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘট পালিত হচ্ছে। কাঁচরাপাড়ায় এই ধর্মঘটের সমর্থনে সিপিআইএম ও সিটু কর্মীরা সক্রিয় আন্দোলন শুরু করেছে। কাঁচরাপাড়া এসবিআই ব্যাঙ্কের সামনে শ্রমিক নেতারা লাল পতাকা হাতে ধর্মঘট পালন করেন। সিটু নেতা শম্ভু চ্যাটার্জী এবং সিপিআইএম কর্মী দেবর্ষি সোম বিস্তারিত জানিয়েছেন যে, এটি শ্রমকোড বাতিল, কৃষকদের ন্যায্য মূল্য প্রদান এবং গিগ ওয়ার্কারদের অধিকার সহ একাধিক দাবির অংশ। এর পাশাপাশি তারা আরও জানান কৃষকরা পেরেছে,শ্রমিকরাও পারবে ” কেন্দ্র সরকারের কালা আইন শ্রমকোড বাতিল করতে” কেন্দ্রীয় সরকারের শ্রমিকবিরোধী নীতির প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেই তারা জানিয়েছেন।

