বাস শ্রমিক ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা, উদ্যোগে জেলা বাস মালিক সংগঠন।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সমাজসেবামূলক কাজে আরও একধাপ এগিয়ে এল পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার চন্দ্রকোনারোডে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মূলত বাস শ্রমিক, চালক, সহায়ক এবং স্থানীয় সাধারণ মানুষের চোখের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি স্থানীয় বিধায়ক তথা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রীকান্ত মাহাতোর উপস্থিতিতে এক বিশেষ মাত্রা পায়। তিনি ফিতে কেটে শিবিরের শুভ সূচনা করেন এবং বাস মালিকদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় IC অরুন গোপ এবং বিশিষ্ট সমাজসেবী সৌমিক কারক সহ সংগঠনের অন্যান্য সদস্য ও আধিকারিকবৃন্দ। সৌমিক কারক জানিয়েছেন জেলা বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতির উদ্দ্যোগে উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে যে কোন বাসে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করা যাবে।

