বাবুপাড়া থেকে ১৯ হাজারেরও বেশি নেশার ক্যাপসুল-ট্যাবলেট সহ ধৃত সুনীল মাহতো।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রচুর পরিমানে নিষিদ্ধ নেশার ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ফালাকাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড বাবুপাড়া এলাকায় অভিযান চলায় পুলিশ। সেখান থেকে সুনীল মাহতো নামের এক জনকে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় Pyeevon Plus ক্যাপসুল ১৬,৮০০টি এবং Nitrazepam Tablets IP – ৩,০০০টি নেশার ট্যাবলেট। শুক্রবার অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়েছে বলে জানান ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *