দোমোহনা ফার্মাসিস্ট ও বিএড কলেজের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের নৃত্য, গান ও শংসাপত্র বিতরণ।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা ফার্মাসিস্ট কলেজ, দোমোহনা কাজী নজরুল ইসলাম ডিএলএড কলেজ এবং দিনাজপুর বিএড কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ১১ তম বার্ষিক সাংস্কৃতিক ও কালচারাল অনুষ্ঠান এবং ফেয়ারওয়েল সেরিমনি। এই দিন অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন করণদিঘী বিধায়ক গৌতম পাল, সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি হরে কৃষ্ণ সিংহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোক্তার আলাম, দোমোহনা গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আবদুর রেজ্জাক, এবং এলাকার একাধিক প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দরা। তার পাশাপাশি করণদিঘী গ্রামীণ হাসপাতালে কয়েকজন চিকিৎসক সহ বিশিষ্ট সমাজসেবীরা ও তিনটি কলেজের ছাত্র ছাত্রীরা। উদ্বোধনের পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন করণদিঘী বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা দুয়ারীন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মনোদেব সিনহা। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল নৃত্য, বহিরাগত শিল্পীদের সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সকলের মন জয় করে তুলেন। অনুষ্ঠানের মাঝে ২০২৩ – ও ২৪ শিক্ষাবর্ষের ফার্মাসিস্ট কলেজ ও বিএড কলেজের ছাত্র ছাত্রীদের মার্কশিট ও শংসাপত্র তুলে দেন করণদিঘীর প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা, অনুষ্ঠান শেষে দোমোহনা ফার্মাসিস্ট কলেজের চেয়ারম্যান ডক্টর হাজিকুল ইসলাম বলেন সারা বছরের পড়াশোনার ব্যস্ততার মাঝখানে পড়ুয়াদের একঘেয়েমি কাটাতে এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে নিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *