বিশেষ প্রযুক্তির সাহায্যে হারানো মোবাইল উদ্ধার, মালদা জেলা ও হবিবপুর থানার পুলিশের সাফল্য।

দেবাশীষ পাল, মালদা:—অভিযোগের ভিত্তিতে বিশেষ প্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি সনাক্ত করে সফল অভিযান চালায় মালদা জেলা পুলিশ ও হবিবপুর থানার পুলিশ। সেই অভিযানের ফলস্বরূপ বুধবার সকালবেলা হবিবপুর থানায় এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩০ জন প্রকৃত মালিকের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্ত অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলগুলির অবস্থান চিহ্নিত করে সেগুলি উদ্ধার করা সম্ভব হয়। এরপর যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে মোবাইল ফেরত দেওয়া হয়।
নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। তাঁরা মালদা জেলা পুলিশ ও হবিবপুর থানার পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। পুলিশের এই মানবিক ও জনবান্ধব উদ্যোগে এলাকায় স্বস্তি ও আস্থা বেড়েছে বলে মত প্রকাশ করেছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *