অস্বাভাবিক ভাড়া আদায়ের অভিযোগ, গোঘাটে গ্যারেজ মালিকদের কড়া নির্দেশ।

আরামবাগ, নিজস্ব সংবাদদাতা:- গোঘাট স্টেশনের কাছে অবস্থিত গ্যারেজগুলিতে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিকে ঘিরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। অভিযোগ, আরামবাগ মহকুমার অন্যান্য স্টেশনের তুলনায় গোঘাট স্টেশন সংলগ্ন গ্যারেজগুলিতে ভাড়া বেড়েছে নজিরবিহীন হারে। এই ভাড়া বৃদ্ধি নিয়ে গতকাল যাত্রী ও গ্যারেজ মালিকদের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়। খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সংবাদমাধ্যম কর্মীকেও হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর প্রকাশ্যে আসতেই আজ ঘটনাস্থলে পৌঁছান গোঘাট প্রশাসনের আধিকারিকরা ও জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ-সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা, খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা এবং গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সান্তনা মান্না সহ অন্যান্যরা। প্রশাসনের পক্ষ থেকে স্টেশনের পাশে গ্যারেজ মালিকদের সঙ্গে বৈঠক করা হয়।
সেখানে প্রশাসন স্পষ্ট নির্দেশ দেয়, ট্রেনের তালিকার মতোই প্রতিটি গ্যারেজে নির্দিষ্ট রেট চার্ট ঝুলিয়ে রাখতে হবে। কোনও গ্যারেজ মালিক নিজের ইচ্ছামতো ভাড়া নিতে পারবেন না। ভাড়ার হার অবশ্যই আরামবাগ সাব ডিভিশনের অন্যান্য স্টেশনের গ্যারেজগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রশাসনিক আধিকারিকরা জানান, আগামী দু’তিন দিনের মধ্যে আবার পরিদর্শনে এসে নির্দেশ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। এই হস্তক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *