তিওড়ে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল, ভোটার তালিকা থেকে বৈধ নাম বাদ দেওয়ার প্রতিবাদে সভা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।
ভুয়ো ভোটারদের বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে।
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে।
কিষানমান্ডিগুলোতে ধান বিক্রিতে কৃষকদের হয়রানি বন্ধ করতে হবে।
সরকারি সহায়ক মূল্যে ধান কেনার ব্যবস্থা করতে হবে।
১০০ দিনের কাজ পুনরায় চালু করতে হবে সহ অন্যান্য দাবিতে আজ হিলি ব্লকের তিওড় – এ বামফ্রন্টের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আর এস পি – র রাজ্য কমিটির সদস্য কমরেড রথীন সরকার, সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মীর জেলা যুগ্ম সম্পাদক কমরেড অর্ণব চৌধুরী, আর এস পি র হিলি পূর্ব লোকাল সম্পাদক কমরেড বিপ্লব দে, বিল্পবী যুব ফ্রন্টের হিলি সম্পাদক কমরেড দীপঙ্কর মৈত্র ও সি পি আই এম – এর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড কল্যান দাস। উপস্থিত ছিলেন সি পি আই এম – এর হিলি এরিয়া কমিটির সম্পাদক কমরেড বেলী ঘোষ, জেলা কমিটির সদস্য কমরেড সমীর রায়, আর এস পি র কমরেড অভয়চরণ বর্মন ও সারা ভারত সংযুক্ত কিষান সভার হিলি সম্পাদক ষষ্ঠীপদ ঘোষ।

