কেশিয়াড়ির লেঙ্গেমারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত্যু ১, আহত ১।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের, গুরুতর আহত অপর একজন, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির হাতিরগড়িয়ার লেঙ্গেমারা এলাকায়, সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে খড়গপুর শহর থেকে দুই বন্ধু চারচাকা গাড়িতে করে বাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তিন-চারটি ছোট ছোট খুঁটিতে ধাক্কা মেরে পাশে কিছু জমির মধ্যে পড়ে যায়, ঘটনায় মৃত্যু হয় গাড়ির মধ্যে থাকা একজনের, জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম সমিরন পাত্র, তবে অপরজনের নাম এখনো পর্যন্ত জানা যায়নি, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশিয়াড়ি থানার পুলিশ গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে মৃত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

