মালদা থেকে গ্রেপ্তার জালনোট কারবারী, মহারাষ্ট্রে পাচার চক্রে জড়িত দুই অভিযুক্ত।

নিজস্ব সংবাদদাতা, মালদা—জালনোট পাচার চক্রের এক মামলায় মালদা থেকে দুই জালনোট কারবারীকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। মঙ্গলবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে পেশ করে মহারাষ্ট্রে নিয়ে গেল পাঁচদিনের ট্রানজিট রিম্যান্ডে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই জালনোট কারবারীর মধ্যে একজনের নাম আসরাফ সেখ এবং অপরজনের নাম জহিরুদ্দিন সেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা এলাকায়। তারা মহারাষ্ট্রের কোলহাপুর এলাকায় জালনোটের এক মামলায় জড়িত। সেই সূত্র ধরে মঙ্গলবার মহারাষ্ট্র পুলিশ মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুজনকে পাকড়াও করে। এরপর এদিনই ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পাঁচদিনের ট্রানজিট রিম্যান্ডে মহারাষ্ট্রে নিয়ে যায় বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *