হীনমন্যতা দূর, নজর সবার উপর! কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের অভিনব শিক্ষা উদ্যোগ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-নো ওয়ান ব্যাক বেঞ্চার্স ভাবনাকে বাস্তবায়ন করতে এবার করতে এগিয়ে এলেন পুরাতন মালদা ব্লকের এক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যাক বেঞ্চার্স সরিয়ে ক্লাসরুমে ইউ আকারে বেঞ্চ বসিয়ে পঠনপাঠন নিলেন পড়ুয়াদের।বৃহস্পতিবার এমনই দৃশ্য নজরে এল পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষক অনিন্দ্য সরকার জানালেন, তাদের স্কুলে ইউ আকারে ক্লাস নেওয়া চালু করেছেন অনেক দিন আগে থেকেই। কিন্তু তখন ক্লাসরুম ছিল না। ছাত্রছাত্রীদের বাইরে ম্যাটে ইউ আকারে বসিয়ে ক্লাস নিতেন। কিন্তু সম্প্রতি এক মালয়ালম সিনেমা দেখে তারা অনুপ্রানিত হয়ে ব্যাক বেঞ্চার্স সরিয়ে ক্লাসরুমে ইউ আকারে বেঞ্চ বসিয়ে পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন। এতে হাতেনাতে ফল পাচ্ছেন। সমস্ত পড়ুয়াদের প্রতি সমানভাবে নজর দিতে রাখতে পারছেন। পড়ুয়াদের মধ্যেও ব্যাক বেঞ্চে বসার মতো কোন হীনমন্যতা কাজ করছে না। কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এহেন উদ্যোগের প্রশংসা করেছেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ। তিনি জানান, মালদা চক্রের মধ্যে প্রথম কাদিরপুর প্রাথমিক বিদ্যালয়েই নো ওয়ান ব্যাক বেঞ্চার্স ভাবনা অনুযায়ী ক্লাস নেওয়া হচ্ছে। এতে পড়ুয়ারা পঠনপাঠনের দিক থেকে উপকৃত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *