“ধর্মতলা চলো” স্লোগানে গর্জে উঠল গুইয়াদহ বাজার, শহীদ দিবস ঘিরে তৃণমূলের মহা মিছিল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ সভাকে সামনে রেখে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর করসা অঞ্চলের গৃহদহ বাজারে মহা মিছিল করল তৃণমূল নেতাকর্মীরা, এই দিন এই মহা মিছিলে “ধর্মতলা চলো”এই স্লোগান দিয়ে মিছিলে পা মিলিয়েছেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক, এইদিন উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ হাজরা সহ অন্যান্য ব্লক ও অঞ্চলের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *