বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজপথে তৃণমূল, মালদায় উত্তাল ফোয়ারা মোড়।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার অভিযোগ তুলে মালদায় পথে নামল তৃণমূ কংগ্রেস। বুধবার মালদা কলেজ মাঠ থেকে রাজমহল রোড হয়ে ফোয়ারা মোর পর্যন্ত মিছিল করেন তৃণমূলের নেতাকর্মীরা। মিছিলে ছিলেন তৃণমূলের রাজ্যের মন্ত্রী তাজমহল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, ইংরেজবাজার ও পুরাতন মালদা দুই পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কার্তিক ঘোষ, মালদা জেলাপরিশদ সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ শাখা সংগঠনের সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা। মিছিল শেষে ফোয়ারা মোড়ে পথসভা করেন তারা। সভা থেকে বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে ভরার হুঁশিয়ারি দেওয়া হয়।

