শিল্প সংস্থায় বিনিয়োগ আকর্ষণে জেলা প্রশাসনের উদ্যোগ, NSE-র সঙ্গে যৌথ বৈঠকে ৪০ জন শিল্পপতি।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করল জেলা ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিরাও যাতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তাদের শিল্প সংস্থাগুলিতে বিনিয়োগ আকর্ষণের সুযোগ পান, সেই উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন।
দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন কুমার প্রামানিক জানিয়েছেন, এদিনের বৈঠকে প্রায় ৪০ জন স্থানীয় শিল্পপতি অংশগ্রহণ করেন। মূলত বার্ষিক টার্নওভার ৩০ কোটি টাকার বেশি যাঁদের, তাঁরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ পেতে পারেন—এই বিষয়ে বিস্তারিতভাবে অবগত করা হয় অংশগ্রহণকারী শিল্পপতিদের।
জেলার শিল্প ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক বিকাশ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আধিকারিকরা। ভবিষ্যতে আরও শিল্পপতিদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *