ফের আরো একবার বন্যা প্লাবিত ঘাটাল, বন্যা পরিস্থিতির অবনতি, ঘাটাল শহরের ১২ টি ওয়ার্ড জলমগ্ন।
ঘাটাল, নিজস্ব সংবাদদাতা:- ফের আরো একবার বন্যা প্লাবিত ঘাটাল, বন্যা পরিস্থিতির অবনতি, ঘাটাল শহরের ১২ টি ওয়ার্ড জলমগ্ন, ঘাটাল ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং দাসপুর এক ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যা প্লাবিত। জলবন্দি প্রায় ১ লক্ষ মানুষ, প্রশাসনের পক্ষ থেকে ১২ টি ত্রাণ শিবির খোলা হয়েছে, তৃতীয় দফার বন্যায় মৃত্যু হয়েছে এক শিশুসহ তিন জনের, এই নিয়ে চলতি বছরের তিন বারের বন্যায় মোট পাঁচ জনের মৃত্যু। চলতি মরসুমে ঘাটালে বৃষ্টিপাতের পরিমাণ ৬১৪. ৬০ মিমি। নিম্নচাপের জেরে গতকাল থেকে লাগাতার বৃষ্টিতে জল যন্ত্রণা চেপে ধরেছে ঘাটালবাসীকে। আজ দুপুর থেকে ঘাটালের উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলি নতুন করে ফুঁসতে শুরু করেছে, নতুন করে জলমগ্ন হচ্ছে জনবহুল এলাকা ও রাস্তা। নৌকা ডিঙি মানুষের যাতায়াতের ভরসা। আজ ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ঘাটালবাসীকে সজাগ সচেতন থাকার বার্তা দিয়ে জানিয়েছেন , বন্যা মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে, যে কোনো সমস্যায় মহকুমা কন্ট্রোলরুমে ফোন করা যাবে। তৈরি রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। ২৪ ঘন্টা কন্ট্রোল রুম নম্বর ৮৩৪৮৬৯১৭২৪,

