মহরম উপলক্ষে ইসলামপুরে দেখা গেল সম্প্রীতির এক অনন্য চিত্র।

ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা ৬ জুলাই:- আজ মহরম উপলক্ষে ইসলামপুরে দেখা গেল সম্প্রীতির এক অনন্য চিত্র। ইসলামপুর কলেজ মোড়ে মহররমের লাঠি খেলা চলাকালীন, অংশগ্রহণকারীদের জল খাওয়ানোর উদ্যোগ নেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল এবং তার স্বামী অভিজিৎ পাল।

এই বিশেষ দিনে শুধুমাত্র জল পরিবেশনেই সীমাবদ্ধ থাকেননি অভিজিৎ পাল, তিনি নিজেও লাঠি খেলায় অংশগ্রহণ করেন। এক হিন্দু পরিবারের এই উদ্যোগ এলাকায় প্রশংসার দাবি রাখে।

সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় উৎসবকে ঘিরে হিন্দু-মুসলিম সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠল আজকের এই ঘটনা। এলাকার বাসিন্দারাও আনন্দের সঙ্গে এই মিলনমেলার সাক্ষী থাকেন।

স্থানীয়দের মতে, “এটাই তো আমাদের বাংলা। এখানে ধর্ম নয়, মানুষের মধ্যে ভালোবাসা বড়।”

মহরমে ইসলামপুরের এই মানবিক ও সম্প্রীতিপূর্ণ দৃশ্য আরও একবার প্রমাণ করল, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মন একটাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *