পুরুলিয়ার সভায় যাওয়ার জন্য বাস চেয়ে অসন্তোষ, চন্দ্রকোনারোডে পথ অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহলের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার পুরুলিয়ায় সভা রয়েছে ভারত যাকাত মাঝি পরগণা মহলের। সেই সভায় যোগ দেওয়ার লক্ষ্যে বাস দেওয়ার আবেদন নিয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্মকর্তারা যোগাযোগ করতে গেলে দুর ব্যবহারের অভিযোগ উঠে। সেই ক্ষোভে রবিবার বিকেলে চন্দ্রকোনারোড শহরের চৌরাস্তা অবরোধ করলো ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা দীর্ঘক্ষণ অবরোধ চলার পর চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। এই অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শহরজুড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

