কালিয়াচকে এসটিএফের বড়সড় অভিযান, প্রায় ৩ কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার তিন যুবক।
কালিয়াচক, মালদহ: ফের মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মালদহের কালিয়াচকে ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকা থেকে একটি চারচাকা গাড়ি-সহ তিন যুবককে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৬৮৮ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে…

