কাজ থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল ২৭ বছরের যুবকের।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের দু’নম্বর অঞ্চলের কেউদি জাম্বনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম রাজেশ খান,বয়স আনুমানিক ২৭ বছর। সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে কাজ থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে মারুতি ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে সোমবার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে।

