কচুরিপানার জটে আটকে মৃত গবাদি পশু, নসরতপুর ফেরিঘাট পরিষ্কারে কড়া হুঁশিয়ারি প্রাণকৃষ্ণ তপাদারের।

পূর্বস্থলী, নিজস্ব সংবাদদাতা: গঙ্গার কচুরিপানার সঙ্গে ভেসে আসা মৃত গবাদি পশুর দেহ আটকে পড়ায় তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ নসরতপুর ফেরিঘাট এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে নদী পারাপারে সমস্যায় পড়ছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ, প্রায় এক মাস ধরে এমন পরিস্থিতি চললেও পুলিশ-প্রশাসন-সহ বিভিন্ন মহলে জানিয়েও ফেরিঘাট কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, নসরতপুর ফেরিঘাটের…

Read More

শুভঙ্কর সরকারের হাত ধরে মেটিয়াব্রুজে কংগ্রেসে তৃণমূল কর্মীদের যোগদান।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: মেটিয়াব্রুজ এলাকায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের দাবি করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, পশ্চিমবঙ্গের কংগ্রেসের পর্যবেক্ষক প্রকাশ জোশি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেস সভাপতি এমডি মোক্তারের নেতৃত্বে প্রায় ১,০০০ জন তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে তাঁদের আনুষ্ঠানিকভাবে…

Read More

ভিড়ের ট্রেনে উঠতে গিয়ে বালিতে বিপত্তি, প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে পুণ্যার্থীর মৃত্যু।

বালি-হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে হাসিমুখে বাড়ি ফেরা আর হল না। বালি স্টেশনে ভিড় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে মৃত্যু হল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন আরও দু’জন। মৃত ব্যক্তির নাম সুধাংশু কুমার। আহতরা হলেন নরেশ চন্দ্র গড়াই এবং সুকুমার রাম। তাঁরা সকলেই পশ্চিম বর্ধমানের সালানপুর এলাকার…

Read More

পুজোর ছুটিতে বাড়ি খালি রেখে ঘুরতে গেলে সাবধান! সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করার পরামর্শ শিলিগুড়ি পুলিশের।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপূজার ছুটিতে বাড়িতে তালা লাগিয়ে বেড়াতে যাওয়া এখন অনেকের কাছেই স্বাভাবিক বিষয়। তবে বাইরে বেড়াতে গিয়ে বাড়ি খালি থাকার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করল শিলিগুড়ি পুলিশ। পুলিশের আশঙ্কা, সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টের মাধ্যমে দুষ্কৃতীরা বাড়িতে কেউ না থাকার বিষয়টি জানতে পারে। ফলে চুরির ঝুঁকি বাড়তে পারে।…

Read More

কলকাতায় CII-এর ‘এডুকেটরস কনক্লেভ’-এর দ্বিতীয় সংস্করণ, অংশ নিলেন শিক্ষা ও শিল্পক্ষেত্রের বিশিষ্টরা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: কলকাতায় কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল ‘এডুকেটরস কনক্লেভ’-এর দ্বিতীয় সংস্করণ। শিক্ষা, শিল্প ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে কলকাতা ও সংলগ্ন এলাকার বহু স্কুলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির সিইও শ্রী প্রদীপ আগরওয়াল, টেগা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শ্রী মদন মোহঙ্কা,…

Read More

সাইবার প্রতারণা রুখতে বালুরঘাট কলেজে সচেতনতা শিবির, পড়ুয়াদের সতর্ক করলেন বিশেষজ্ঞরা।

‎দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সাইবার প্রতারণা, অনলাইন আর্থিক জালিয়াতি ও ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে বুধবার বালুরঘাট কলেজে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)-এর অধীনে হেমনগর সুন্দরবন ড্রিমের উদ্যোগে আয়োজিত এই ভোক্তা সচেতনতা কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. পঙ্কজ কুণ্ডু। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয়…

Read More

ঝুমুর নৃত্য, তির নিক্ষেপ ও বিনামূল্যে চিকিৎসা—হবিবপুরে জমজমাট কারাম পরব উৎসব।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— প্রতি বছরের মতো এ বছরও মঙ্গলবার হবিবপুর ব্লকের কানতুর্কা পিঁপড়াটোলা বেদিয়া সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো আদিবাসী জনজাতির ঐতিহ্যবাহী একাদশী কারাম পারাব উৎসব। ভাদ্র মাসের পূর্ণিমা তিথির একাদশীতে পালিত এই উৎসবকে ঘিরে এলাকায় দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। বেদিয়া জনজাতির অন্যতম জনপ্রিয় এই উৎসবকে কেন্দ্র করে মিলনমেলায় শামিল হন বহু মানুষ।…

Read More

চোখের পলকে বিঘার পর বিঘা জমি নদীগর্ভে, এবার গঙ্গার ভাঙনের মুখে ভাইরাল জামে মসজিদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- তীব্র নদীভাঙনের সংকটের মুখে পড়েছে মানিকচকের কামাল্তিপুরের ঐতিহ্যবাহী ও ভাইরাল জামে মসজিদ। গত সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া বিধ্বংসী ভাঙনে চোখের পলকে বিঘার পর বিঘা জমি, গাছপালা ও ঘরবাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে যায়। এমনকি বড় বড় বাঁশঝাড়ও মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যায়। আতঙ্কে মানুষ ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু…

Read More

‘রন্ধ্রে রন্ধ্রে নোংরা’, মালদা মেডিক্যালের ট্রমা কেয়ারে সাফাই অভিযানে গিয়ে ক্ষুব্ধ বিজেপি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা কেন বাথরুমে যায়না সেটা আজ দেখলাম।রন্ধ্রে রন্ধ্রে নোংরা ভরতি আছে। কাজের জিনিস ভেঙে পড়ে আছে। ফলে বাথরুমের ভেতরে যে কাজ করার কথা তা বাইরে চলে আসছে। ফলে বোঝা যাচ্ছে আগের সরকারের আমলে কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা কাজ না করেই টাকা নিতেন। যার পরিমাণ আজ স্বচক্ষে দেখলেন। দলের পক্ষ থেকে…

Read More

ভুটভুটি ওভারটেক করতে গিয়ে বিপত্তি, সার বোঝাই লরির চাকায় প্রাণ গেল ব্যবসায়ীর।

মালদা, নিজস্ব সংবাদদাতা :—- মাছ বিক্রি করে বাইকে চেপে বাড়ি ফেরার পথে সার বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক মাছ ব্যবসায়ীর। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী অঞ্চলের মনোহরপুর প্লাইবোর্ড ফ্যাক্টরি সংলগ্ন বুলবুলচণ্ডী-কানতুর্কা রাজ্য সড়কে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দয়াল সিংহ (৫৫)। তিনি পেশায়…

Read More