নিত্যপণ্যের দাম নিয়ে নজরদারি, ফালাকাটা বাজার পরিদর্শনে বিডিও-সহ প্রশাসনের আধিকারিকরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে অস্বাভাবিক ভাবে না বাড়ে এবং সাধারণ মানুষ ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন, তা খতিয়ে দেখতে ফালাকাটা বাজার পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন ফালাকাটা বাজারে যান ফালাকাটার বিডিও আদৃতা সমাদ্দার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়, ফালাকাটা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তাঁরা।নিত্য প্রয়োজনীয় পণ্যের বর্তমান মূল্য, ক্রয়-বিক্রয়ের বিষয় এবং বাজারদরের পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
এদিন প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্ধারিত ও ন্যায্য মূল্যে সামগ্রী বিক্রি করার বিষয়ে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *