হাকিমপাড়ায় কপার আর্থিংয়ের তার চুরি, আতঙ্কে আবাসনের বাসিন্দারা।
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়া এলাকার পি. সি. সরকার সরণির লক্ষ্মী অ্যাপার্টমেন্টে কপার আর্থিংয়ের তার চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় একের পর এক বাড়িতে একই ধরনের চুরি হচ্ছে। অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই চুরি চালাচ্ছে বলে তাঁদের দাবি। বাসিন্দা অনিন্দিতা কুন্ডু দত্ত…

