ফালাকাটার ধুলাগাঁওয়ে চোলাই মদ তৈরির আস্তানায় হানা, বাজেয়াপ্ত সরঞ্জাম।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শনিবার ফালাকাটা ব্লকের ধুলাগাও এলাকায় জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রায় ২০০ লিটার অবৈধ চোলাদ মদ নষ্ট করার পাশাপাশি মদ তৈরির নানা সরাঞ্জম বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় বলেন, অবৈধ চোলাই মদের বিরুদ্ধে এই ধরণের অভিযান লাগাতার চলবে।

