মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জহুরা মায়ের মন্দিরে বিজেপির কর্মসূচি।

মালদা, নিজস্বসংবাদদাতা:— ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্তি উপলক্ষে মালদার ইংলিশবাজারে বিশেষ কর্মসূচির আয়োজন করল বিজেপির। এই উপলক্ষে শহরের জহুরা মায়ের মন্দির-এ পুজো ও প্রার্থনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নতি কামনায় বিজেপি কর্মী-সমর্থকেরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংলিশ বাজারের বিধায়ক অম্লান ভাদুড়ী-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি নেতৃত্বের দাবি, মোদির নেতৃত্বে গত ১২ বছরে দেশ উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। অনুষ্ঠানে দলের কর্মীদের মধ্যে উৎসাহও লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *