২০টি স্কুল নিয়ে ওদলাবাড়িতে মেগা সাংস্কৃতিক উৎসব।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের মধ্যে ফের চরম উন্মাদনা তৈরি করতে চলেছে বহুল প্রতীক্ষিত আন্তঃস্কুল সাংস্কৃতিক উৎসব ‘Bosco Fizza 2026’। ওদলাবাড়ি ডন বস্ক, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে অংশগ্রহণকারী ২০টি স্কুলের তালিকা। আর সেই তালিকা সামনে আসতেই পড়ুয়া মহলে শুরু হয়েছে জোর চর্চা।
ওদলাবাড়ি ডনবস্ক স্কুলের ফাদার ড: অজু করিয়ান জানান,
শিলিগুড়ি থেকে কালিম্পং, জলপাইগুড়ি থেকে ওদলাবাড়ি—উত্তরবঙ্গের ২০টি নামী শিক্ষা প্রতিষ্ঠান এবারের অনুষ্ঠানে অংশ নিতে চলেছে। তালিকায় রয়েছে Mt. Olive Academy Bagrakote, Don Bosco School Kalimpong, St. Joseph’s School Bhaktinagar, Auxilium Convent School Siliguri, Delhi Public School Fulbari, Himalayan English School Siliguri-সহ একাধিক পরিচিত স্কুলের নাম।

জানা গিয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, ব্যান্ড পারফরম্যান্স, সৃজনশীল প্রতিযোগিতা-সহ একাধিক আকর্ষণীয় পর্ব নিয়ে সাজানো হবে এবারের ওদলাবাড়ি ডন বস্ক স্কুলের ‘Bosco Fizza 2026’। স্কুলের ছাত্রছাত্রীরাই এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করছে। চলছে দ্রুত গতিতে তার প্রস্তুতি। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে খবর। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও দেখা দিয়েছে প্রবল উৎসাহ।

প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানকে ঘিরে থাকছে বড়সড় আয়োজন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টার ঘিরে ইতিমধ্যেই শেয়ার ও মন্তব্যের বন্যা বইতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের প্রতিভা তুলে ধরার অন্যতম বড় প্ল্যাটফর্ম হয়ে উঠতে চলেছে ওদলাবাড়ি ডন বস্ক স্কুলের ‘Bosco Fizza।

সব মিলিয়ে, আগামী ৯ তারিখের এই মেগা আন্তঃস্কুল অনুষ্ঠান ঘিরে এখন থেকেই বাড়ছে উত্তেজনা। কোন স্কুল কেমন পারফরম্যান্স করে, সেদিকেই এখন নজর পড়ুয়াদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *