বিজেপিকে বদনাম করতে অশান্তির অভিযোগ, বললেন বিমান মাহাতো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- BJP কে বদনাম ও কালিমা লিপ্ত করার জন্য তৃণমূল বেশ কিছু জায়গায় লোক ঢুকিয়ে বিভিন্ন এলাকায় অশান্তির সৃষ্টি করছে, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বললেন শালবনী বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক বিমান মাহাতো। পাশাপাশি তিনি আরো বলেন যদি কোন বিজেপির নেতা কর্মী এই কর্মকাণ্ড সঙ্গে যুক্ত থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। অন্যদিকে পুলিশ প্রশাসনকে কোন রং না দেখে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *