“জনগণই তাড়িয়েছে”—কড়া মন্তব্য বিজেপি নেতার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ১) দুদিনের মধ্যে ওনার ক্ষমতার নেশা কেটে যাবে। চুপচাপ কালীঘাট চলে যাবেন। পাবলিক ওনাকে তাড়িয়েছে। ওনার অবসর নেওয়ার বয়স হয়ে গেছে। উনি কোর্টের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাবলিকের বিরুদ্ধে। উনি কাউকে বিশ্বাস করেননি। এখন পাবলিক ম্যান্ডেট কে বিশ্বাস করছেন না।

২) উনি শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিল আমি হারিনি। হারতে পারিনা। ওনার এখন সেই অবস্থা।

৩) নাম নিয়ে জল্পনা করতে দিন। চূড়ান্ত নাম ঘোষণার আগে আপনার নামটাও ঢুকিয়ে দিন।

৪) ন্যাজাটে হয়েছে। খড়গপুরে হয়নি। তৃণমূল তৃণমূল কে মেরে বিজেপির নামে দোষ দিচ্ছে। ১৫ বছর আমরা অত্যাচার সহ্য করেছি। জনরোষ কাকে বলে দেখে নিন এবার। আমরা বলেছি কোনো হিংসা নয়। কুণাল ঘোষ কথায় কথায় বলত এটা জনরোষ। ওটা জনরোষ। আমরা জনরোষ দেখাবো? দেখালে গায়ে কাপড় থাকবে না। গায়ের চামড়া থাকবে না। খোকাবাবু ডায়লগ দিয়েছিল ৪ তারিখের পর দিল্লির বাপ বাঁচাতে পারবে না। আমি জিজ্ঞাসা করছি, তোর বাপ কোথায়? তোদের কে দেখবে? তোদের তো বাপ ছিলনা। শুধু মা ছিল। তোরা বড় বড় কথা বলতিস। বিজেপি বলে বেঁচে আছিস। নাহলে গাছে টাঙিয়ে দেওয়া হতো। এখনও কর্মীদের বলছি। ছুঁচো মেরোনা। পারলে বাঘ সিংহ মারো। দিলীপ ঘোষের মতো।

৫) দিল্লির বঙ্গ ভবনে ৭২ জন পুলিশ ছিল। টাকা লেনদেন করত। আমাদের ঘর বুকিং বাতিল করে দেওয়া হতো। কালীঘাটের রাস্তা খুলে গেছে। রাজ্যে কোথাও কারুর বাড়ির সামনে গার্ড রেল থাকবে না। সব খুলে দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *