প্রার্থী-সাংসদদের নিয়ে রাস্তায় নামলেন তৃণমূল সুপ্রিমো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরেই পদযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরের হেলিপ্যাড ময়দান এই মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে। দলনেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা সহ একাধিক প্রার্থী উপস্থিত…

Read More

শিলাবতীর জলে ভাঙল গড়বেতার বালি ব্রিজ, ভোগান্তিতে কয়েকটি গ্রামের মানুষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কয়েকদিনের অতি বর্ষণের ফলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার শিলাবতী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে জলের তোড়ে ভেঙে গেল গড়বেতা এক নম্বর ব্লকের ৪ নম্বর শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিলাবতী নদীর উপরে থাকা লোখাটাপোলের অস্থায়ী বালি ব্রিজ। শুক্রবার এমনই চিত্র উঠে এলো,জানা গিয়েছে শ্যামনগর অঞ্চলের চার থেকে পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতের জন্য…

Read More

গভীর রাতে আগুনে সর্বস্বান্ত পরিবার, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-আগুনে ভস্মিভূত হয়ে গেল তিনটি ঘর। সব কিছু হারিয়ে এখন পরিবারের লোকজন আশ্রয় নিয়েছে খোলা আকাশের নীচে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর।জানা গিয়েছে হরিরামপুর ব্লকের লহুচর গ্রামের বাসিন্দা ইউসুফ আলি। প্রতিদিনের মত ইউসুফের পরিবার বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দাউ দাউ করে আগুনে পুড়তে থাকে তাদের শোবার ঘর।…

Read More

জল সমস্যাকে হাতিয়ার করে প্রচারে চিন্তামণি বিহা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তপন এলাকার জল কষ্ট নিবারণের চিন্তায় চিন্তামণি বিহা। এবারের বিধানসভা নির্বাচনে জিতে এলে সর্বপ্রথম তপন বিধানসভা এলাকার জলের সমস্যা সমাধান করবেন তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা। নির্বাচনী প্রচারে জনগণকে এমনই আশ্বাস দিচ্ছেন তিনি।চিন্তামণি বিহা জানান, প্রচারে তিনি ভালই সাড়া পাচ্ছেন। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস প্রচুর কাজ করেছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে।…

Read More

পুজো দিয়ে শুরু, র‍্যালিতে ঝড়—প্রচারে গতি বাড়ালেন বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে আরও গতি আনলেন হরিরামপুর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার বেলা সোয়া ১২টা নাগাদ তিনি ডিটলহাট কালী মন্দিরে উপস্থিত হয়ে পুজো অর্চনা করেন। ভক্তি ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করার পর মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি।পুজো পর্ব শেষ হওয়ার পর বিপ্লব…

Read More

বালুরঘাটে দলবদল, আরএসপি থেকে বিজেপিতে ৫০ জন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট বিধানসভার অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমুর বুথের পঞ্চাশ জন আরএসপি ছেড়ে বিজেপি’তে যোগদান করলেন। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক বাপি সরকার ও দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি’র যুব মোর্চা সভাপতি শুভ চক্রবর্তী সহ বিজেপি’র অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের মতে, এই দলবদল শুধু…

Read More

বালুরঘাটে বাজারে নেমে প্রচার, প্রার্থীর পাশে সুকান্ত।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়ের সমর্থনে বালুরঘাট বড় বাজারে প্রচারে নামলেন সুকান্ত মজুমদার। এদিন প্রার্থী বিদ্যুৎ রায়কে সাথে নিয়ে বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাজারের ক্রেতা বিক্রেতাদের কাছে প্রার্থীকে বালুঘাটের ভূমিপুত্র হিসেবে পরিচিতি করান।বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজের শহরে দলের প্রার্থীকে জেতাতে মরিয়া। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে…

Read More

শোকের আবহে ইংরেজবাজারে প্রচার স্থগিত, নীরবতা পালন তৃণমূলের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসান খান চৌধুরীর মৃত্যুতে শোক পালন করলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশীষ কুন্ডু। পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সকালে বাঁশবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার মুলতবি করেন প্রার্থী আসিস কুণ্ড। প্রাক্তন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসান খান চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তৃণমূলের প্রার্থী…

Read More

আইহো থেকে বাজার—গ্রামেগঞ্জে ভোট প্রচারে ব্যস্ত গোপাল চন্দ্র সাহা, পরিবর্তনের ডাক বিজেপির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি আইহো পঞ্চায়েত সমিতির সদস্য তারাশঙ্কর রায়, মন্ডল সভাপতি পঞ্চানন বর্মন, সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে আইহো অঞ্চলের সুখনগর,রতিরাম পাড়া,নামোটোলা হয়ে আইহো বাজার সহ একাধিক এলাকায় ভোট প্রচার করলেন। এই ভোট প্রচারে দেখা…

Read More

সাহাপুরে ক্রীড়া কর্মসূচিতে যোগ দিয়ে ভোটের বার্তা নীতিন নবীনের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার একগুচ্ছ দলীয় কর্মসূচি হাতে নিয়ে মালদায় এলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তিনি মালদায় এসেই সোজা পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে গিয়ে অংশ নিলেন বিভিন্ন ক্লাব ও এনজিও-কে নিয়ে আয়োজিত ক্রীড়া বিষয়ক কর্মসূচিতে। এদিন বেলা একটা নাগাদ নীতিন নবীন সাহাপুরের বেসরকারি হোটেলের সামনে গাড়ি থেকে নামামাত্রই তাকে সাদর অভ্যর্থনা…

Read More