ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে ১৪ পরিবার, জটেশ্বরে রাজনৈতিক চাঞ্চল্য।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৪৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে ছেড়ে ১৪টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এদিন উপস্থিত বিজেপি নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে আন্তরিকভাবে স্বাগত জানান। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি অঘোরনাথ রায়, ফালাকাটা-১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি সুদর্শন ভদ্র এবং ১৩/৪৯ নম্বর বুথের সভাপতি গণেশ রায় সহ অন্যান্য নেতা-কর্মীরা।

