বসিরহাটে কংগ্রেসের প্রচারে হামলার অভিযোগ, তৃণমূলকে নিশানা করে রাস্তা অবরোধ।
বসিরহাট, নিজস্ব সংবাদদাতা :- কংগ্রেসের প্রচার ও ফ্লাগ ফেস্টুন লাগানোর সময় বাধা ও হামলার অভিযোগ ৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷ ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ বিক্ষোভ ৷
ঘটনাটি ঘটেছে বসিরহাট দক্ষিণ বিধানসভার পিফা গ্রাম পঞ্চায়েতের দেবক এলাকায় ৷ বসিরহাট দক্ষিণ বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী আবু এসাক গাজীর অভিযোগ পিফা গ্রাম পঞ্চায়েতের ১২৭ নম্বর বুথে দেবক গ্রামে জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রচার ও ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর সময় তৃণমূল নেতা কর্মীরা এসে হামলা চালায় বলেই অভিযোগ ৷ বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে আহত প্রায় তিনজন ৷ ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট মালঞ্চ রোড তেতুলতলা এলাকায় প্রায় 40 মিনিট রাস্তা অবরোধ ও বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ৷ অবশেষে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা ৷ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে ন্যায় বিক্ষোভকারীরা ৷ ওই একই এলাকায় গত কয়েকদিন আগে বিজেপির প্রার্থী সৌর্য ব্যানার্জির প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা খবর পেয়ে ঘটনাস্থলে প্রার্থী গিয়ে প্রায় তিন ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে অবরোধ উঠে যায়।বারবার এই ধরনের ঘটনা ঘটায় রাজনৈতিক উত্তাপ চড়ছে বলে মনে করছেন এলাকার মানুষ।

