মালদায় তৃণমূলের ঝোড়ো প্রচার, ‘জোড়া ফুল ফুটবেই’ দাবি।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- এবার নির্বাচনে মালদা বিধানসভায় জোড়া ফুল ফুটবে-সোমবার ভোট প্রচারে কার্যত ঝড় তুলে এমনটাই দাবী করলেন মালদা বিধানসভার তৃণমূল প্রাথী লিপিকা বর্মণ ঘোষ। এদিন তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের আইহো এবং শ্রীরামপুর অঞ্চলে ভোটের প্রচার করেন। কোথাও হুডখোলা গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটেই ভোট প্রচার করে ভোটারদের নজরকাড়েন। প্রচার পর্বে মহিলারা এগিয়ে এসে তৃণমূল প্রার্থীকে স্বাগত জানান। মহিলা ভোটারদের মধ্যে অনেকেই তার গলায় মালা পরিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রচারকালে মন্দিরে মাথা ঠুকে আশির্বাদ প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মণ ঘোষ। এইভাবেই সোমবার দিনভর তিনি আইহো এবং শ্রীরামপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। ভোটারদের কাছে মালদা বিধানসভায় জোড়া ফুল ফোটানোর আবেদন জানান। এদিনের এই প্রচার কর্মসূচিতে তৃণমূল প্রার্থীর সঙ্গ দেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, শ্রীরামপুর অঞ্চল প্রধান পান্ডব সিংহ সহ অন্যান্যরা।

