সকালে ঘুম ভাঙতেই সামনে গজরাজ, আতঙ্কে আলিপুরদুয়ারের বাসিন্দারা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- মঙ্গলবার সকালেই আলিপুরদুয়ার জেলার গুদাম ডাবরি এলাকায় একটি বুনো হাতি ঢুকে পড়ে। জানা গেছে, সংলগ্ন বক্সা জঙ্গল থেকে বেরিয়ে হাতিটি গ্রামে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করে।ঘুম থেকে উঠে হঠাৎই সামনে গজরাজকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাতিটি কিছুক্ষণ রাস্তায় ঘোরাফেরা করে, ফলে এলাকায় সাময়িকভাবে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে পরে হাতিটি সড়ক পেরিয়ে বাসরা নদীর দিকেই চলে যায়।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

