মেমারি ১ ব্লকে তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রতিষ্ঠা দিবস উদযাপন।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা, ১ জানুয়ারিঃ- পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন পূর্ব বর্ধমান জেলা মেমারি ১ ব্লকের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বামুন পাড়া মোড়ে শিক্ষক সংগঠনের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কৌশিক মল্লিক, সংগঠনের সদস্য পীযূষ বোস, পাটোয়ারী মান্ডি, সোমনাথ দাস, উজ্জ্বল চক্রবর্তী, সুভাষ মিস্ত্রী, তাপস মাহালি, অফিস কর্মী হারু বাগ প্রমুখ।

