রবিবার দৌলতাবাদ হাইস্কুলে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।

দৌলতাবাদ, নিজস্ব সংবাদদাতা:- দৌলতাবাদ থানার মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা এলাকায়। সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়ছে ওই ভোটে। রবিবার দৌলতাবাদ হাইস্কুলে ওই ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে। তৃণমূলের লোকজন মারধর করে জোটের প্রার্থী ও ভোটারদের এলাকা ছাড়া করার চেষ্টা করে। মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ৪৩টি আসন রয়েছে। গত ভোটে…

Read More

‘মাতৃ শক্তি সংঘ’-এর উদ্যোগে সচেতনতায় নতুন পথচলা বালুরঘাটে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে গড়ে উঠল এক নতুন সামাজিক সংগঠন, যার লক্ষ্য নাবালক-নাবালিকাদের মধ্যে বাড়তে থাকা বিয়ের প্রবণতা রোধ, পারিবারিক অশান্তি কমানো এবং বয়স্কদের উপর অত্যাচার প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা। ঝাঁসি বাহিনী বালুরঘাটের মহিলাদের পরিচালিত দূর্গা পূজা কমিটি মাতৃ শক্তি সংঘ এন্ড লাইব্রেরীর উদ্যোগে এই সংগঠনের পথচলা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডাব্লিউসি…

Read More

বাংলাদেশে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ, মিছিলে বিধায়ক অশোক লাহিড়ী।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – বাংলাদেশে বালুরঘাটের বাসিন্দা দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সীমান্তবর্তী এই অঞ্চলে। আজ বিকেলে বালুপাড়া এলাকায় হিলি মন্ডলের পক্ষ থেকে আহ্বানে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত হন বালুরঘাট বিধানসভা ক্ষেত্রের বিধায়ক ড. অশোক কুমার লাহিড়ী, যিনি হত্যাকাণ্ডের নৃশংসতায় কঠোর প্রতিবাদ জানিয়েছেন। তিনি গতকাল…

Read More

বাংলাদেশী নাগরিকত্বের অভিযোগ উঠা তৃণমূল পঞ্চায়েত প্রধানের ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার পরেই এবার বাতিল হল প্রধান পদ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- জাল ওবিসি শংসাপত্র বাতিল হতেই বাংলাদেশী নাগরিকত্বের অভিযোগ উঠা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের প্রধান পদ বাতিল, সেই জায়গায় দায়িত্ব পেলেন উপ-প্রধান, সদস্য পদ বাতিল করে গ্রেপ্তার কেন নয় প্রশ্ন বিরোধীদের, সিবিআই তদন্তের দাবি বিজেপির, দায় ঝেড়ে ফেলে কংগ্রেসকে আক্রমণ তৃণমূলের, প্রধানের দায়িত্ব পাওয়া উপ-প্রধানকে মিষ্টিমুখ করালো তৃণমূলের একাংশ। বাংলাদেশী নাগরিকত্বের অভিযোগ উঠা তৃণমূল…

Read More

আশ্রিত সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার ১৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের বহু আত্মীয়।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- নিজের রাজ্যেই উদ্বাস্তু তারা। পাকা দেওয়াল মাথার ওপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের। আত্মীয়-স্বজনদের সাথে কথা এমনকি দেখাও করতে ঠিক ঠাক পারছে না। এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারলালপুর হাই স্কুলের। হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে সামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর এবং ৭…

Read More

বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ এলাকায় একাধিক দোকানে অভিযান চালিয়ে মোট ১৭ জন শিশুকে শ্রমের জাল থেকে মুক্ত করা হয়েছে।

রঘুনাথগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- শিশু শ্রমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল চাইল্ড হেল্প লাইন এবং প্রশাসনের যৌথ দল। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ এলাকায় একাধিক দোকানে অভিযান চালিয়ে মোট ১৭ জন শিশুকে শ্রমের জাল থেকে মুক্ত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চাইল্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা, স্থানীয় থানার সক্রিয় সহযোগিতায়। অভিযান চলাকালীন এলাকার বিভিন্ন দোকানে ঘুরে শিশুশ্রম রুখতে সচেতনতা প্রচারও চালানো হয়।…

Read More

মেয়ের জন্মদিনকে সামনে রেখে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ীতে বৃক্ষরোপণ ক্ষুদে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মেয়ের জন্মদিনকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুকির তুঁতবাড়ীতে খুদে পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ, তিথি ভোজন সহ ক্ষুদে পড়ুয়াদের শিক্ষার সামগ্রী বিতরণ করা হয়। এই দিন জানা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী ঝুনু ঘোষের কন্যা লাজোরিকার ২০তম জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে,এই দিন তুঁতবাড়ী…

Read More

আবাস প্রকল্পে বহুতল বাড়ির মালিক ও সিভিক ভলেন্টিয়ারের একাউন্টে প্রথম দফায় ৬০ হাজার টাকা ঢোকার অভিযোগে শোরগোল এগরার বরিদা গ্রামে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আবাস প্রকল্পে বহুতল বাড়ির মালিক ও সিভিক ভলেন্টিয়ারের একাউন্টে প্রথম দফায় ৬০ হাজার টাকা ঢুকেছে। এর পরেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বরিদা গ্রামের ঘটনা। স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর, বরিদা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য আশীষ সাউ উপভোক্তাদের কাছ থেকে কাটমাণি খেয়ে আবাস…

Read More

মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল।

নিজস্ব সংবাদদাতা, মালদা—ধুলিয়ানের অশান্তির ঘটনায় মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শুক্রবার মালদায় এলেন জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা বন্দে ভারত ট্রেনে চেপে সকাল সাড়ে ১০টা নাগাদ মালদা টাউন স্টেশনে নেমেই গাড়ি চেপে সোজা রওনা দিলেন পারলালপুরের উদ্দেশ্যে।

Read More

চিকিৎসার জন্য ঋণ নেওয়া নগদ ৬০ হাজার টাকা, আসবাব সহ গোটা ঘর আগুনে পুড়ে ছাই। কপালে চিন্তার ভাঁজ পরিযায়ী শ্রমিকের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—চিকিৎসার জন্য ঋণ নেওয়া নগদ ৬০ হাজার টাকা, আসবাব সহ গোটা ঘর আগুনে পুড়ে ছাই। কপালে চিন্তার ভাঁজ পরিযায়ী শ্রমিকের। মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের সৈদপুর এলাকার বাসিন্দা পরিযায়ী শ্রমিক শেখ তাইমুলের বাড়িতে আজ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ হঠাৎ করে ঘরে আগুন লেগে যায়।তবে কি থেকে ও কীভাবে আগুন লেগেছে তা বুঝতে…

Read More