খরার মরসুম শুরু হতেই জল কষ্ট দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিভিন্ন এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, তপন, দক্ষিণ দিনাজপুর:-খরার মরসুম শুরু হতেই জল কষ্ট দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিভিন্ন এলাকায়। পানীয় জলের দাবিতে এবার সরব হলেন ধাইনগর এলাকার গ্রামবাসীরা। পানীয় জলের দাবিতে তপন ব্লকের লস্করহাট এলাকায় বালুরঘাট-তপন রাজ্য সড়কে ধাইনগর গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই পথ অবরোধ করেছেন। তবুও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।এলাকাবাসীদের অভিযোগ, ধাইনগর এলাকায় পঞ্চায়েতের বসানো সমস্ত…

Read More

চড়ক ঘোরার সময় পরে গিয়ে গুরুতর যখম প্রমোদনগর এলাকার বাসিন্দা পরিতোষ রায়, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের প্রমোদনগর এলাকার বাসিন্দা পরিতোষ রায় গত ১৪ এপ্রিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের হসপিটাল পাড়া এলাকায় চড়ক ঘোরার সময় পরে যান। গুরুতর যখম হয়ে হাত, বুক, মেরুদন্ড সহ শরীরের বিভিন্ন জায়গায় চোট পান। সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর…

Read More

মেদিনীপুরের হোটেল-শপিংমলে অগ্নিনিরাপত্তার বেহাল দশা, একাধিক হোটেল সিজের নির্দেশ অগ্নিমিত্রার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের একাধিক হোটেল ও শপিংমলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তুললেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুক্রবার মেদিনীপুর শহরের বেশ কয়েকটি হোটেল ও শপিংমলে অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। মন্ত্রীর অভিযোগ, বেশ কিছু জায়গায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা তো নেইই, এমনকি অগ্নিকাণ্ডের সময়…

Read More

উপভোক্তার অভিযোগ, দাবি মত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাট মানি দেননি তিনি, বাড়িতে ভাঙচুর!

নিজস্ব সংবাদদাতা, মালদা:—-আবাস যোজনা প্রকল্পের টাকা মিলেছে, প্রথম কিস্তির। সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন উপভোক্তা। কিন্তু আবাসের টাকা ঢুকলেও দাবি মতো কাটমানি দেননি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে। কাটমানি না দেওয়ায় উপভোক্তার নির্মীয়মান বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভাঙচুরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল l মালদার বামনগোলা ব্লকের হরিপুর এলাকার ঘটনা। উপভোক্তার অভিযোগ…

Read More

গাজোলে রাজকুমার সরকারের হাত ধরে উদ্বোধন প্রেসিডেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টের।

গাজোল, নিজস্ব সংবাদদাতা :— গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের বাবুপুর হাই স্কুল মাঠে শুক্রবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। বাবুপুর স্পোর্টস অ্যান্ড কালচার ফোরামের উদ্যোগে আয়োজিত এই পাঁচ দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা করেন গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার।উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয়…

Read More

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের মধ্য দিয়ে দিনটিকে শ্রদ্ধা জানানো হয় মালদায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা জেলা প্রশাসনের উদ্যোগ জেলা ক্রীড়া সংস্থা ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকগন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের মধ্য দিয়ে দিনটিকে শ্রদ্ধা জানানো হয়। কুচকা আওয়াজে অংশগ্রহণ…

Read More

অভিক জ্যোতি বিশ্বাস গড়ে তুলেছেন এক অনন্য স্বপ্নলোক একটি ব্যক্তিগত জাদুঘর।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সত্যজিৎ প্রেমে গড়া এক অনন্য সংগ্রহশালা, অভিকের ঘরই যেন জাদুঘর। বাইকের গতি, ডিজিটাল বিনোদনের নেশা কিংবা চাকরির দৌড়ে যখন সমবয়সীরা ব্যস্ত, তখন অভিক জ্যোতি বিশ্বাস গড়ে তুলেছেন এক অনন্য স্বপ্নলোক একটি ব্যক্তিগত জাদুঘর। চোখে ভরা এক রাশ স্বপ্ন, পেশায় গৃহশিক্ষক। সঙ্গী লেখালেখি আর ছবি আঁকা এই নিয়েই দেদারে দিন কাটছে অভিক…

Read More

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড জুড়ে থেকে শুরু হয়ে গেল দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার দিঘাতে জগন্নাথ ধামের মন্দির প্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার প্রত্যেকটি বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যাবে, সেই মতন ইতিমধ্যেই একাধিক জেলার উদ্দেশ্যে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে গিয়েছে,শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড জুড়ে থেকে শুরু হয়ে গেল দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ।…

Read More

হোলির ডিউটিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, দুই পুলিশ কর্মীর মৃত্যু চন্দ্রকোনারোডে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- হোলির ডিউটি করতে যাওয়ার পথে মর্মান্তিকভাবে পুলিশ গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশ কর্মী,আহত তিন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার গভীর রাতে চন্দ্রকোনারোডের সাতবাঁকুড়া এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনাটি…

Read More

গাজোলের কর্কচ অঞ্চলের আহরা মাঠে গিয়ে দেখা যায় প্রচুর কৃষকের সবজি ক্ষেত মুশুরি ক্ষেত এবং গমের সরিষা জমি ব্যাপকভাবে জলমগ্ন হয়ে আছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-অকাল ঝড়-বৃষ্টিতে কৃষকদের ব্যাপকভাবে ক্ষতি গাজোলের কর্কচ অঞ্চলের আহরা মাঠে গিয়ে দেখা যায় প্রচুর কৃষকের সবজি ক্ষেত মুশুরি খে ত এবং গমের সরিষা জমি ব্যাপকভাবে জলমগ্ন হয়ে আছে কৃষকরা জল বের করার চেষ্টা করছেন। চেষ্টা করেও সেভাবে সফল হচ্ছে না জল বের করতে পারছেন না। জল নিকাশি ব্যবস্থা বেহাল দশা জন্য। কৃষক দেবেশ…

Read More