চন্দ্রকোনারোড শহর সংলগ্ন তেলটকা গ্রামে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– দুগ্ধ উৎপাদনের মধ্য দিয়ে এলাকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন তেলটকা গ্রামে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়ে গেল বুধবার, এই দিন উদ্বোধন করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী গণেশ ঘোষ,জ্ঞানাঞ্জন…

Read More

পূর্ব বর্ধমানের কালনার আমলাপুকুরের বুদ্ধ মঠে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ জন্ম জয়ন্তী পালন করা হয়।

পূর্ববদ্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ বুদ্ধ পূর্ণীমা।বুদ্ধম শরণম গচ্ছামি এই মন্ত্রকে পাথেয় করে আজপূর্ব বর্ধমানের কালনার আমলাপুকুরের বুদ্ধ মঠে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ জন্ম জয়ন্তী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Read More

সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল কিংশুকের সৃষ্টিকর্ম, পরিবারে খুশির হাওয়া।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ — খেলার ছলে মাটি দিয়ে আস্ত এক দুর্গা প্রতিমা গড়ে সকলের নজর কাড়ল চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্র। ওই ছাত্রের নাম কিংশুক সরকার। বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সীনগর এলাকায়। তার বাবার নাম অনুপ সরকার। পেশায় স্কুল শিক্ষক। অনুপবাবুর ছেলে কিংশুকের বয়স বর্তমানে ১০ বছর। সে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র। পড়াশোনার পাশাপাশি…

Read More

দাসপুরের রবিদাসপুর- পার্বতীপুর-সমবায় সমিতির ৫৬ তম বর্ষে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পার্বতীপুর রবিদাসপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ৫৬তম বর্ষ উদযাপন উপলক্ষে- অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংগীত – নৃত্য এবং সম্মানীয় ব্যক্তি দের মূল্যবান বক্তব্য এর মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্যায়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।আজকে…

Read More

মৃত ড্রাইভার নাজির হোসেনের স্ত্রী রুবি খাতুনকে সঙ্গে নিয়ে বৈষ্ণবনগর স্টেট ব্যাংকে তার দুই ছেলে মেয়ের নামে প্রায় এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করালেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-এই যুগে বর্তমান পরিস্থিতিতে কেউ কারোরই পাশে দাঁড়াতে চায় না । টাকা দিয়ে সহায়তা তো দূরের কথা, দুটো ভালো কথা বলে সান্ত্বনা দেওয়ার লোক‌ও খুঁজে পাওয়া প্রায় দুষ্কর হয়ে পরেছে। এমন সময়ই দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হ‌ওয়া ডাইভারের পরিবারের পাশে দাঁড়ালো অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যার ফলে কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে মৃত…

Read More

বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বিজেপির।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চুরির ঘটনার তদন্ত ও ওই দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিতে বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ বিজেপির। বুধবার ওই দলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রধানের হাতে দাবিপত্র তুলে দেন।

Read More

দোমোহনী যাওয়ার পথে দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা সরকারি বাসের।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- রবিবার সকালে উত্তরবঙ্গের ময়নাগুড়ি থেকে দোমোহনী আসার পথে উল্লাডাবরি এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের একটি সরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ প্রায় দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর জখম হন।…

Read More

আলিপুরদুয়ারে কংগ্রেসে ভাঙন, প্রার্থী ঘোষণায় ক্ষোভ কর্মীদের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থী পছন্দ না হওয়ায় কংগ্রেস জেলা কার্যালয়ের গেটে তালাবন্ধ করে বিক্ষোভ। বুধবার প্রদেশ কংগ্রেসের তরফে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থীর নাম ঘোষনা হয়। জেলা কংগ্রেসের সভাপতি তথা ফালাকাটা বিধানসভার বাসিন্দা মৃন্ময় সরকারকে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী করা হয়। যা নিয়েই শুরু হয়েছে কংগ্রেসের মধ্যে অসন্তোষ। যার জেড়ে জেলা কংগ্রেস কার্যালয়ের গেট তালাবন্ধ করে বিক্ষোভে কংগ্রেস…

Read More

নবান্ন অভিযান বেআইনি, আদালতের নির্দেশ মানতেই হবে: কড়া বার্তা প্রশাসনের।

ভবানী ভবন, কলকাতা, নিজস্ব সংবাদদাতা: – প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোর আগে কড়া অবস্থান জানিয়ে দিল রাজ্য প্রশাসন। আজ কলকাতার ভবানী ভবনে এক জরুরি সাংবাদিক সম্মেলনে প্রশাসনের শীর্ষ পুলিশ কর্তারা জানিয়ে দেন, নবান্ন সংলগ্ন এলাকায় কোনো জমায়েত, মিছিল বা সভা সম্পূর্ণ বেআইনি, এবং আদালতের নির্দেশ মেনেই সমস্ত কর্মসূচি করতে হবে। সাংবাদিক সম্মেলনে…

Read More

অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পঠন-পাঠন প্রক্রিয়া শুরু হলো হিলি ব্লকের নওপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।

নিজস্ব সংবাদদাতা, হিলি, ১৯ ফেব্রুয়ারি: বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের নওপাড়া প্রাথমিক বিদ্যালয় জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রাথমিক বিদ্যালয়।যাতে করে গ্রামীণ এলাকার এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পঠন-পাঠন প্রক্রিয়া আরও আকর্ষণীয় করে তোলা যায় সেই জন্যই বালুরঘাট বিধানসভার বিধায়ক হিসাবে বিধায়ক তহবিলের অর্থে স্মার্ট ক্লাস রুমের ন্যায় অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পঠন-পাঠন প্রক্রিয়া শুরু হলো। প্রত্যন্ত এলাকার…

Read More