বালুরঘাটে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে পালিত হচ্ছে ছটপুজো, ঘাটে উপচে পড়া ভিড়।

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট, সোমবার:- আজ সোমবার বালুরঘাট জুড়ে ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে পালিত হচ্ছে ছটপুজো। আত্রেয়ী নদীর বিভিন্ন ঘাটে সকাল থেকেই ছটব্রতিদের ভিড় লক্ষ্য করা গেছে। সূর্যদেবের আরাধনায় মহিলারা উপবাস রত থেকে নদীর ঘাটে পূজা সামগ্রী সাজিয়ে রাখেন। ছটব্রতিদের সুবিধার জন্য এবার বিশেষ ব্যবস্থা করেছে বালুরঘাট পুরসভা। আত্রেয়ী সদরঘাট, কংগ্রেস ঘাট, ত্রিনাথ ঘাট ও খিদিরপুর…

Read More

হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবিতে সরব যুব কংগ্রেস, দ্বারিগেড়িয়ায় স্মারকলিপি প্রদান।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক পরিকাঠামোর বিষয় নিয়ে শুক্রবার ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে ৮ দফা দাবি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকে স্মারকলিপি প্রদান করা হয়। মূলত তাদের দাবিগুলি হল হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,৬০ টি বেডের ব্যবস্থা করতে হবে, বিনামূল্যে সমস্ত…

Read More

বালুরঘাট মিউজিয়ামে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পালিত হলো আন্তর্জাতিক মিউজিয়াম দিবস। বালুরঘাট মিউজিয়ামে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডঃ সুমিত ঘোষ, সুমিত সাহা, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের…

Read More

পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তাল কাঁচরাপাড়া; বিজপুর থানার হস্তক্ষেপ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে কাঁচরাপাড়ায় পথে নামে বিজেপি কর্মীরা। প্রতিবাদ বিক্ষোভ ঘিরে উত্তেজনা চরমে ওঠে, যা পরে বিজপুর থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে রূপ নেয়। সংঘর্ষে গুরুতরভাবে আহত হন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ ব্যানার্জি। বিক্ষোভ চলাকালীন পুলিশের বাধা দেওয়ায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।…

Read More

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র এন্ট্রি, ১২ মামলার তদন্তভার গ্রহণ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :– মালদহে এস আই আর বিরোধী আন্দোলনে মোথাবাড়ির ঘটনা সহ ১২ টি মামলার তদন্তের দায়িত্বভার নিল এন আই এ। ১২ টি মামলায় ধৃত ৪১ জন কে আজ এন আই এ-র হাতে তুলে দেওয়া হচ্ছে। এজন্য অন্যতম অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম সহ ধৃতদের আজ দুপুরে আনা হল মালদা জেলা আদালতের। এর মধ্যে রয়েছেন মোথাবাড়ি…

Read More

আজ বাংলার মাটিতে গণতন্ত্র লাঞ্ছিত, মানুষের নিরাপত্তা বিপন্ন : সুকান্ত মজুমদার ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- “আজ বাংলার মাটিতে গণতন্ত্র লাঞ্ছিত, মানুষের নিরাপত্তা বিপন্ন। মুর্শিদাবাদ, মালদহ, কিংবা সন্দেশখালী—প্রতিটি ঘটনাই প্রমাণ করে এই রাজ্যে আইনের শাসন নেই। যারা আমাদের বহিরাগত বলে অপপ্রচার করছে, তারা বুঝতে পারছে না, বিজেপি এখন বাংলার প্রতিটি ঘরের আওয়াজ। কেন্দ্রীয় নেতৃত্ব খুব পরিষ্কার বার্তা দিয়েছে—এখন সময় আন্দোলনের, সংগঠনের।মানুষ যখন ঘরছাড়া, নারী যখন নির্যাতিতা, তখন…

Read More

কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল, আপাতত মেট্রো চলবে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা :- টানা বৃষ্টিতে শহরের পরিবহন ব্যবস্থায় ছড়াল আতঙ্ক। দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন কবি সুভাষ-এর আপ প্ল্যাটফর্মে দেখা দিয়েছে একাধিক ফাটল বা ক্র্যাক। ফলে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ব্লু লাইনে আপ লাইনের পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে কবি সুভাষ পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত…

Read More

১৩ বছর আগে ভারতে প্রবেশ, এবার সীমান্ত পেরোতে গিয়ে আটক রোহিঙ্গারা।

আসাম, নিজস্ব সংবাদদাতা:- আসামের কাছাড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ৯ জন অবৈধ অনুপ্রবেশকারী মায়েনমারের রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে আসামের কাছাড় জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে । এরা প্রায় ১৩ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু-কাশ্মীর এবং তেলেঙ্গানায় কাজ করতো। পুলিশ মতে, রোহিঙ্গাদের দুটি দল ছিল – দুই পুরুষ, দুই মহিলা, এক কিশোরী মেয়ে এবং চার শিশু…

Read More

কেন্দ্রের বঞ্চনার অভিযোগে ফুলবেড়িয়ায় তৃণমূলের প্রতিবাদ সভা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৫ নম্বর ধাধিকার অঞ্চলের ফুলবেড়িয়া এলাকায় প্রতিবাদ সভা করল তৃণমূল নেতা কর্মীরা। এই দিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হাবিবুল শেখ,অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি দিলীপ কাপরী,সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের…

Read More

সমাবেশমুখী কর্মীদের জন্য খাবার–ওষুধ–জল, মানবিক মুখ তৃণমূলের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ধর্মতলার ২১ এ জুলাই সমাবেশ সামনে রেখে শুরু হয়ে গেছে প্রস্তুতির তুফান। লক্ষ লক্ষ মানুষ ছুটছেন কলকাতার দিকে, উদ্দেশ্য শোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ছুঁয়ে দেখা আন্দোলনের ইতিহাস। আর সেই পথযাত্রাকে আরও মসৃণ করতে এদিন বালুরঘাট রেলস্টেশনে সহায়তা শিবির গড়ে তুলল শহর তৃণমূল কংগ্রেস।শুধু রাজনৈতিক জমায়েত নয়, সহানুভূতির স্পর্শে ধরা পড়ল জোড়া ফুলের…

Read More