মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডাঃ করবী মান্নার নেতৃত্বে এলাকার হকারদের পরিবারের লোকজন নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে অবস্থান বিক্ষোভ।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- বুধবার হরিপাল স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার হকারদের উচ্ছেদ করতে আসে রেল পুলিশের বিশাল বাহিনী। এদিকে স্টেশন সংলগ্ন এলাকায় এরই প্রতিবাদে হরিপালের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডাঃ করবী মান্নার নেতৃত্বে এলাকার হকারদের পরিবারের লোকজন নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন,প্রচুর মানুষের উপস্থিতি দেখে বাধ্য হয়ে…

Read More

বিজেপির শক্তি প্রদর্শন বেহালায়, মমতাকে কটাক্ষ শুভেন্দুর।

বেহালা, নিজস্ব সংবাদদাতা:— বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী Shankar Sikdar-এর মনোনয়ন জমা কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই কর্মসূচিতে প্রার্থীর সমর্থনে উপস্থিত হন বিরোধী দলনেতা Suvendu Adhikari।এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি সংক্ষিপ্ত জমায়েত হয়। সেখানে উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হন।তিনি তৃণমূল নেত্রী Mamata Banerjee-র সাম্প্রতিক…

Read More

প্রভাবশালী তৃনমূল নেতা আব্দুল মান্নান ওরফে মান্নের জামিনের আবেদন খারিজ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং ধর্ষনের মামলায় অভিযুক্ত দিনহাটার বড় আঁটিয়া বাড়ি ২ নং অঞ্চলের প্রভাবশালী তৃনমূল নেতা আব্দুল মান্নান ওরফে মান্নের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি মাননীয় পার্থ সারথি চ্যাটার্জী। বৃহস্পতিবার এই মামলার Case Dairy দেখে তিনি স্তম্ভিত হয়ে যান বিচারপতি। নির্যাতিতা যাকে জ্যেঠু…

Read More

দুর্ঘটনার কবলে তৃণমূলের জেলা পরিষদ সদস্যা সাইরা বানুর গাড়ি, গুরুতর আহত গাড়ির চালক।

নিজস্ব সংবাদদাতা, মালদা—জেলা পরিষদের বাজেট মিটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের জেলা পরিষদ সদস্যা সাইরা বানুর গাড়ি। সাইরা বানু তৃণমূলের সাধারণ সম্পাদক তথা চাঁচলের দাপুটে তৃণমূল নেতা সামিউল ইসলাম এর স্ত্রী। গুরুতর আহত গাড়ির চালক। চোট পেয়েছেন জেলা পরিষদ সদস্যাও। চক্রান্তের অভিযোগ সামিউল ইসলামের। গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ বিজেপির। এদিন দুর্ঘটনাটি ঘটে চাঁচলের বিরস্থলী এলাকায়। গাড়িতে সাইরা…

Read More

গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে হাসপাতালে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। সমস্যায় রোগীর পরিজনেরা। হাসপাতাল চত্বরে জলের ব্যবস্থা থাকলেও সেই জল কতটা পানের যোগ্য তা নিয়ে উঠছে প্রশ্ন। তাই বাধ্য হয়ে খরচ করে বাইরে থেকে পরিশ্রুত পানীয় জল কিনে খেতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের । ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি…

Read More

ছয় দফা দাবিতে বালুরঘাটে ডেপুটেশন আদিবাসী সেঙ্গেল অভিযানের।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাটে ছয় দফা দাবিতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান। তাদের অভিযোগ, সংগঠনের এক সদস্যকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে। সেই সদস্যের নিঃশর্ত মুক্তি সহ ছয় দফা দাবিতে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। সংগঠনের প্রতিনিধিরা জানান, আদিবাসী সমাজের প্রতি প্রশাসনের একাংশের বিভ্রান্তিকর ভূমিকার প্রতিবাদ জানাতেই তারা…

Read More

১৯৩৩ সালে প্রতিষ্ঠিত গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের পুরনো ভবন আজ জরাজীর্ণ।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়, ঐতিহ্য ও বিপদের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির পুরনো ভবন আজ জরাজীর্ণ। ছাদের চাঙড় খসে পড়ছে, আতঙ্কে ক্লাস করছে শ’য়ে শ’য়ে পড়ুয়া। ইতিমধ্যে বেশ কয়েকেটি রুম তালাবন্ধ করে দেওয়া হয়েছে। তাতে কি, যদি ভবনটাই ভেঙে পড়ে! এই ভয় বুকে নিয়েই রোজ গঙ্গারামপুর উচ্চ…

Read More

ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথিতে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয় জটেশ্বরে। শনিবার বিলেলে ওই সাংবাদিক সম্মেলনটি ফালাকাটা ব্লকের জটেশ্বর চৌপথিতে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কার্যালয়ে করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক আবুল হোসেন ছিলেন সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি রশিদুল আলম, জেলা সম্পাদক করিমুল ইসলাম, ফালাকাটা ব্লক সম্পাদক আমিনুল হক…

Read More

সূচনা হলো ফালাকাটা ড্রামাটিক হলের ১০৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতাঃ- ফালাকাটা ড্রামাটিক হলের ১০৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হলো প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটার বিডিও অনীক রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় বিশিষ্ট সমাজসেবী শুভব্রত দে প্রমুখ। এই অনুষ্ঠানের থাকছে নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Read More

উনিশ‌ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক।

পলাশীপাড়া-নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- উনিশ‌ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়া পলাশীপাড়া থানার একটি গ্রামে। তরুণী বর্তমানে জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন। ধৃতদের বুধবার আদালতে হাজির করানো হলে বিচারক ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে,সোমবার বিকেলে পলাশীপাড়া থানা এলাকার একটি গ্রামের এক জায়গায় নিয়ে যায় এক যুবক। সেখানে…

Read More