হৃদরোগে প্রাণ গেল প্যারাটিচারের, শোকস্তব্ধ নদাপাড়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বিএলও-র। আর এই মৃত্যুতেও উঠল এস.আইআর-এর কাজের চাপে মৃত্যুর অভিযোগ। রবিবার এমনই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হল মালদার চাঁচল-২নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের নদাপাড়া এলাকায়। জানা গেছে, মৃত বি.এল.ও-র নাম উৎপল থোকদার। বয়স ৫৪ বছর। পেশায় ছিলেন এক হাইস্কুলের প্যারাটিচার। তিনি নদাপাড়া ৯৩নং বুথে…

Read More

ফারাক্কায় মানবিক ছোঁয়া: প্রিয়জন পরিবারের উদ্যোগে শ্মশানঘাটে পানীয় জলের ট্যাপ উদ্বোধন।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ শ্মশানকালী মন্দির সংলগ্ন এলাকায় এক অভিনব সামাজিক পদক্ষেপ নিল প্রিয়জন পরিবার। শ্মশানঘাটে আগত মানুষজন ও পথচারীদের জন্য পানীয় জলের সুব্যবস্থা করতে একটি বিশেষ ট্যাপ বসানো হয়েছে। শুভ সন্ধ্যায় এক সরল অথচ আবেগঘন অনুষ্ঠানে এই ট্যাপটির উদ্বোধন করেন প্রিয়জন পরিবারের একমাত্র ভরসা তরুণ ঘোষের মা। নারকেল ফাটিয়ে শুভ সূচনা হয়…

Read More

ফুটপাত থেকে ঘরে ফেরার আশ্বাস, ‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রীর কাছে সীতা ওরফে রশিদা।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের অনিশ্চয়তার পর অবশেষে মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশ্বাস পেলেন পার্ক স্ট্রিটের সেই ‘সীতা’ ওরফে রশিদা। মঙ্গলবার বরানগরের বিধায়ক সজল ঘোষের সঙ্গে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ হাজির হন তিনি। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে এবং দুই নাবালিকা নাতনি।জানা গিয়েছে, নিজের থাকার জন্য একটি স্থায়ী বাসস্থানের আবেদন নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছন সীতা…

Read More

শিলিগুড়ি ভ্রমণ: পাহাড়ের দুয়ারে এক সুরম্য শহরের গল্প।

উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, দার্জিলিং পাহাড়ের প্রবেশদ্বার—এই পরিচয়ে সিলিগুড়ি নামটি আজ ভারতের মানচিত্রে এক বিশেষ জায়গা দখল করে আছে। তিস্তা নদীর তীরে বিস্তৃত এই শহর যেমন প্রকৃতির সৌন্দর্যে ভরপুর, তেমনি বাণিজ্য, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রেও উত্তরবঙ্গের অন্যতম কেন্দ্র। সিলিগুড়ি যেন পাহাড়, নদী, বন আর শহুরে জীবনের এক আশ্চর্য মিশেল, যা একবার দেখলে মনে চিরস্থায়ী ছাপ ফেলে যায়।…

Read More

ঘাটাল–পাঁশকুড়া বাসের ধাক্কায় প্রাণ গেল পারমিতা সামন্তের, আহত স্বামী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্কুটিতে করে তমলুকের দিক থেকে পাঁশকুড়ার দিকে যাওয়ার সময় চাপাডালির অদূরে পথ দুর্ঘটনার কবলে পড়ে সূর্য সামন্ত এবং তার স্ত্রী পারমিত সামন্ত।, সূত্রের খবর , ওই দম্পতি তমলুকের দিক থেকে পাঁশকুড়া আসার সময়, চাঁপাডালির অদূরে,পেছনের দিক থেকে আসা ঘাটাল পাঁশকুড়া বাসের সাথে সংঘর্ষে, পড়ে যায় বাইকে থাকা দম্পতি,মাথায় হেলমেট থাকলেও ব্যাপক…

Read More

স্বাধীনতা দিবসে চন্দ্রকোনারোডে বিজেপির তিরঙ্গা যাত্রা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাজ্য ও জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে তিরঙ্গা যাত্রা করল বিজেপির নেতাকর্মীরা,বুধবার বিকেলে জাতীয় পতাকা হাতে নিয়ে গোটা শহর পরিক্রমা করে এই বিজেপির এই তিরঙ্গা যাত্রা, এই দিন উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা নেতা গৌতম কৌড়ী,পারিজাত চক্রবর্তী সহ অন্যান্য বিজেপির…

Read More

গাজোল টোল প্লাজার কাছে অবৈধ সেগুন কাঠসহ কনটেনার লরি আটক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —- মালদহের গাজোল টোল প্লাজার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ ডাইভার সহ কনটেনার লরি আটক করল বনদপ্তরের আধিকারিকরা। সূত্রে জানা গেছে, সোমবার রাতে জিএসটি দপ্তরের আধিকারিকরা বৈধ কাগজপত্র না থাকায় ১২ চাকা বিশিষ্ট লরিটিকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে বনদপ্তরের হাতে লড়ি সহ কাঠগুলি হস্তান্তর করা হয়।…

Read More

ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬, ঘটনায় শোকের ছায়া নেমে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলপা এলাকায় এবং হুগলি জেলার গোঘাটের সাতবেড়িয়া এলাকায়।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ণ হল না পূণ্য লাভের আশা,মহাকুম্ভর যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬, ঘটনায় শোকের ছায়া নেমে এলো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার নলপা এলাকায় এবং হুগলি জেলার গোঘাটের সাতবেড়িয়া এলাকায়, সূত্রে জানা গিয়েছে প্রসঙ্গত গত শুক্রবার প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল,গোঘাটের সাতবেড়িয়া ও গড়বেতার নলপার এলাকার মানুষ দুই দম্পতি সহ…

Read More

গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতীর উপরে থাকা অস্থায়ীভাবে পারাপারের জন্য তৈরি করা মাটির রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন হল রবিবার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অবশেষে বেশ কয়েকদিন পর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতীর উপরে থাকা অস্থায়ীভাবে পারাপারের জন্য তৈরি করা মাটির রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন হল রবিবার,এই দিন ব্লক প্রশাসনের উদ্যোগে JCB দিয়ে মাটির রাস্তা সারাই করে দেওয়া হলো, প্রসঙ্গত অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলের তোড়ে ভেঙে গিয়েছিল ওই অস্থায়ী…

Read More

দিল্লি বিস্ফোরণের জের: কাঁচরাপাড়ায় বীজপুর থানার নাকা চেকিং, পাকড়াও বেশ কয়েকজন মদ্যপ চালক।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা: রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকা, বাজার ও ব্যস্ত সড়কজুড়ে বাড়ানো হয়েছে নাকা চেকিং ও তল্লাশি অভিযান। সেই উদ্যোগের অংশ হিসেবেই বৃহস্পতিবার কাঁচরাপাড়ার মিলননগর বাসস্ট্যান্ড এলাকায় বীজপুর থানার উদ্যোগে বিশেষ নাকা চেকিং পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা…

Read More