নির্বাচনের আগে চন্দ্রকোনারোডে নিরাপত্তা জোরদার।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি,তার আগে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শুরু হয়েছে রুটমার্চ। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের বিভিন্ন এলাকায় রুটম মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আগামী…

Read More

আজ মহেশতলার হিন্দু জাগরণ মঞ্চের রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা।

মহেশতলার, নিজস্ব সংবাদদাতা :-আজ মহেশতলার হিন্দু জাগরণ মঞ্চের রামনবমীর মিছিল নুঙ্গি স্টেশন থেকে মল্লিক বাজার পর্যন্ত অনুমতি ছিলো, নতুন করে মোল্লার গেট পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য পুলিশ ঐ রুটের কোনো অনুমতি দেয়নি,নুঙ্গি মোড় থেকে মিছিল শুরু করে বাটা মোড় হয়ে মল্লিক বাজার না গিয়ে, মোল্লার গেটের দিকে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ প্রশাসন গার্গেল দিয়ে…

Read More

ফালাকাটায় তৃণমূল ছেড়ে বিজেপিতে ১৪ পরিবার, জটেশ্বরে রাজনৈতিক চাঞ্চল্য।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/৪৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে ছেড়ে ১৪টি পরিবার বিজেপিতে যোগদান করেন। এদিন উপস্থিত বিজেপি নেতৃত্ব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে আন্তরিকভাবে স্বাগত জানান। ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি অঘোরনাথ রায়, ফালাকাটা-১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি সুদর্শন ভদ্র…

Read More

‘ঘর ঘর তেরাঙ্গা’ কর্মসূচি: সাধারণ মানুষের হাতে পতাকা তুললেন বালুরঘাটের সাংসদ।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আগামীকাল 15 ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিতরণ করলেন বালুঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদের সন্ধ্যায় সুকান্ত মজুমদার বালুঘাটের থানা মোড়ে অবস্থিত বিভিন্ন দোকানে এবং সাধারণ মানুষের হাতে জাতীয় পতাকা তুলে দেন।ঘর ঘর তেরাঙ্গা অর্থাৎ প্রতিটি ঘরে জাতীয় পতাকা এই কর্মসূচির অঙ্গ হিসেবেই এদিন…

Read More

খড়গপুর স্টেশনে লোহার বিম চাপা পড়ে ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- রেল স্টেশনের প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা লোহার বিম শরীরের উপর চাপা পড়ে মৃত্যু হল এক আট বছরের শিশুর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়গপুর রেল স্টেশনে। রেল সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে খড়্গপুর রেল স্টেশন জুড়ে। সেই প্রকল্পের কাজ করার জন্য পাঁচ এবং ছয়…

Read More

মালদায় বিজেপির প্রচার গাড়িতে হামলার অভিযোগ, তৃণমূলকে নিশানা পদ্ম শিবিরের।

মালদা, নিজস্ব সংবাদদাতা: – বিজেপির প্রচার গাড়িতে হামলা চালিয়ে ফেস্টুন, ব্যানার ছিঁড়ে টোটো চালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার এমনই অভিযোগকে ঘিরে জোর চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হল মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের শায়েস্তাবাদ বুথ এলাকায়।জানা গেছে, হবিবপুরের বিজেপি প্রার্থী জোয়েল মুর্মুর সমর্থনে এদিন বিজেপির একটি প্রচার টোটো বামনগোলা ব্লকের শায়েস্তাবাদ…

Read More

কম নম্বর পাওয়া ছাত্রীদের ফাঁদে ফেলত জুলিয়াস, প্রতারণা মামলায় গ্রেফতার অশোকগ্রামের যুবক।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- কম নম্বর পাওয়া ছাত্রীদের ‘নম্বর বাড়িয়ে দেওয়ার টোপ’ দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবক। দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশের জালে ধরা পড়ল গঙ্গারামপুর থানার অশোকগ্রামের বাসিন্দা জুলিয়াস মোল্লা।অভিযোগ, বালুরঘাট গার্লস কলেজের প্রথম বর্ষের ছাত্রী মাইনো হাঁসদার সঙ্গে ফোনে যোগাযোগ করে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার নাম করে টাকা দাবি করেছিল জুলিয়াস।…

Read More

অবৈধভাবে কয়লা বালি পাচার অব্যাহত, আটক খয়রাশোল থানায় ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- অবৈধভাবে কয়লা বালি পাচার অব্যাহত। তাইতো প্রতিদিন প্রতিনিয়ত অবৈধভাবে কয়লা বালি পাচার করার সময় পুলিশের হাতে ধরাও পড়ছে। কখনো ট্রাক্টর তো কখনো মোষের গাড়ি করে কয়লা পাচারের খবর পাওয়া যায়। সেরূপ সোমবার অবৈধ কয়লা ভর্তি ৬ টি মোষের গাড়ি সহ প্রায় ৩৫ -৪০কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে খয়রাসোল থানার পুলিশ। যদিও পুলিশের…

Read More

দিনদুপুরে সোনার দোকানে ছিনতাই, গঙ্গারামপুরে আতঙ্ক ছড়াল ব্যবসায়ী মহলে।

গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতা :- দিনে দুপুরে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায়। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ি বাসিন্দা অরুণ মজুমদার। বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার তাঁর সোনার দোকানদার রয়েছে। প্রতিদিনের মত মঙ্গলাবার সকালে তিনি দোকান খুলে ক্রেতার অপেক্ষা করছিলেন।…

Read More

অবাঙালি ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূলের জোরালো প্রতিবাদ, কল্যাণীতে হাজারো কর্মীর জমায়েত।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বাঙ্গালীদের ধরে ধরে তাদের বাংলাদেশি বলে জেলে ভরা হচ্ছে ।তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বত্র জায়গায় প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করে। ঠিক তেমনি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ গাঙ্গুলী এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভঙ্কর সিংহের নেতৃত্বে কল্যাণী পৌরসভার সামনে এক মহা পথ সভার…

Read More