পূর্ব বর্ধমানের জামালপুরে কালীপুজো উদ্বোধনে ঐক্যের বার্তা দিলেন তৃণমূল নেতা মেহেমুদ খাঁন।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব বর্ধমান জেলা জামালপুরে দুর্গা পুজোর মতো কালী পুজোতেও একের পর এক পুজো মণ্ডপের উদ্বোধন করেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মা ধক্ষ্য মেহেমুদ খাঁন।গত কাল তিনি নবগ্রামে কালী মাতা ক্লাবের ১২ হাত কালীর উদ্বোধন করেছিলেন। আজ তিনি বেত্রাগড় উত্তরপাড়া বারোয়ারী শীতলা মাতা ক্লাবের ও জৌগ্রাম পদ্মপুকুর যুব…

