ফালাকাটা কলেজের নবীন বরণ উৎসব এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উন্মাদনা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শুক্রবার ফালাকাটা কলেজের নবীন বরণ উৎসব ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন কলেজ প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায়, ফালাকাটা পুরসভার চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী, ফালাকাটা কলেজের অধ্যক্ষ ডঃ হীরেন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি সুরেশ লালা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ‍্যক্ষ সঞ্জয় দাস প্রমুখ।…

Read More

রেউডি গ্রামে গৃহবধূর রহস্যমৃত্যু: গলায় ফাঁস অবস্থায় উদ্ধার, তদন্তে গোয়ালতোড় থানার পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার রেউডি গ্রামে, জানা গিয়েছে ওই গৃহবধুর নাম পিয়াংকা দে মন্ডল, বয়স আনুমানিক ২৮ বছর, সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন,তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গোয়ালতোড় থানার পুলিশকে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে…

Read More

এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের পাশে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রাক।

নিজস্ব সংবাদদাতা, মালদা—-শুক্রবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন মালদা-মানিকচকগামী রাজ্য সড়কে। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের পাশে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রাক। ঘটনায় গুরুতর আহত হলেন ট্রাকের ২০-২৫জন যাত্রী। এদের মধ্যে দু-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা। মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।…

Read More

দক্ষিণ দিনাজপুর জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:- ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা,গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, বংশীহারী ব্লকের বিডিও পূজা মিনা,জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল প্রমুখ।মূলত পিছিয়ে পড়া মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে পাঁচ দিনের এই মেলার আয়জন…

Read More

বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদা––বাবা ও ছেলের বিবাদে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।অভিযুক্ত ছেলেকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য এলাকায়। ঘটনা গাজোল থানার অন্তর্গত সালাই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ইদাম এলাকায় ।জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির নাম গনেশ সরকার,বয়স ৫৫। স্থানীয় সূত্রে শনিবার বেলা ২ টা নাগাদ জানা গিয়েছে, মৃত ঐ ব্যক্তির ছেলে…

Read More

কলকাতায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, অবশেষে বুধবার নিজের বাড়িতে ফিরল কিশোর।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ৪২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার নিজের বাড়িতে ফিরে এসেছে ইসলামপুরের ছঘরিয়া এলাকার কিশোর সামসাদ আলম। কলকাতায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবীন্দ্রনগর থানা এলাকায় একটি জিন্স ওয়াস কারখানায় মোবাইল চুরির অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দেওয়া হয়েছিল,…

Read More

বুনিয়াদপুর কলেজে উপভোক্তা সচেতনতা সেমিনার আয়োজন করা হয়।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে বুধবার দুপুরে বুনিয়াদপুর কলেজে একটি উপভোক্তা সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় ক্রেতা বা উপভোক্তাদের অধিকার বিষয়ক আলোচনা করা হয়। ব্যাংকিং সেক্টর, ইন্সুরেন্স, হেলথ, সাইবার ক্রাইম সহ একাধিক বিষয়ে ক্রেতা কিংবা উপভোক্তাদের কি কি অধিকার রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। কলেজে…

Read More

লালগোলার প্রাচীন লক্ষ্মী নারায়ণ মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লালগোলা, মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা: – লালগোলার প্রাচীন লক্ষ্মী নারায়ণ মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতের কোনো এক সময় দুষ্কৃতীরা মন্দিরের মূল গেটের দুটি তালা ভেঙে ভিতরে ঢুকে দানবাক্স থেকে টাকা-পয়সা লুঠ করে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে মন্দিরের পুরোহিত গিরিধারী পাঠক প্রতিদিনের মতো মন্দির খুলতে এসে লক্ষ্য করেন, গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে…

Read More

১৯ নম্বর ওয়ার্ডে মহেশ পারখের উদ্যোগে দেশাত্মবোধক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স সেবা চালু।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কর্মসূচির অনুপ্রেরণায় আজ ১৫ই আগস্ট শুক্রবার সকালে ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ই কর্ণার মোড়ে একটি দেশাত্মবোধক অনুষ্ঠানের মাধ্যমে ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারখের উদ্যোগে বালুরঘাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড সহ বালুরঘাটের আপামর মানুষের…

Read More

ইসলামপুরে ১০০ দিনের কাজ ও সারের কালোবাজারি বন্ধের দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে আজ ইসলামপুর বিডিও অফিসে এক ডেপুটেশন প্রদান করা হয়। মূলত ১০০ দিনের কাজ দ্রুত চালু করার দাবি সহ মোট ৮ দফা দাবিকে সামনে রেখে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেপুটেশনে কৃষকদের সুরক্ষার কথা মাথায় রেখে সারের কালোবাজারি বন্ধ করার বিষয়টিও বিশেষভাবে তুলে…

Read More