ইউটিউবে মুক্তির পর ভাইরাল “মনের পাখি”l
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- উত্তরবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবাশিষ পালের নতুন গান “মনের পাখি” গত ২০ মার্চ, শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। রোমান্টিকতা ও বিচ্ছেদের আবেগে ভরপুর এই গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং দেবাশিষ পাল। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সুরজ, যার আধুনিক সাউন্ড গানের আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে।…

