কালিয়াচক কাণ্ডে তৃতীয় দিনেও তৎপর NIA, ১৫০-র বেশি জিজ্ঞাসাবাদ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার কালিয়াচক কাণ্ডে টানা তৃতীয় NIA এর আধিকারিকরা। রবিবারও কালিয়াচক ২ নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয়।NIA সূত্রে খবর, প্রাথমিক তদন্ত পর্ব শেষ করে আজই কলকাতায় ফিরতে পারে তদন্তকারী দল। আগামীকালই তারা প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ মুহূর্তে তদন্তে আরও গতি…

Read More

ড্রোন কাণ্ডে বিহার যোগ, চাঞ্চল্য মালদায়।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদায় মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় উঠে এল বিহার যোগের তথ্য। ঘটনায় পুলিশের হাতে ধৃত তিন যুবকই বিহারের বাসীন্দা। উল্লেখ্য, শনিবার মালদার সামসীতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। তিনি দুপুর নাগাদ সভা শেষ করেন। এরপর গাজোলে যাওয়ার উদ্দেশ্যে সামসীর সভাস্থল থেকেই কপ্টারে উঠতে যান। আর…

Read More

প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ, রাস্তায় কংগ্রেস কর্মীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কে ঘিরে দলের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। পছন্দমতো প্রার্থী না হওয়া এবং সেই প্রার্থী পরিবর্তনের দাবিও উপেক্ষিত হওয়ায়, ক্ষুব্ধ কংগ্রেস নেতাকর্মীদের একাংশ দলীয় কার্যালয়ে কালো পতাকা টাঙিয়ে ‘কালা দিবস’ পালন করেন। স্থানীয় কংগ্রেস নেতা পিন্টু নাগ অভিযোগ করে বলেন, “টাকার কাছে আমরা হেরে গেছি। অর্থের…

Read More

চা চক্রে জনসংযোগ, গড়বেতায় প্রচারে বিজেপি প্রার্থী প্রদীপ লোধা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা কেন্দ্রের বগড়িডিহি এলাকায় চা চক্রে যোগ দেওয়ার পাশাপাশি জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। এই দিন জনসংযোগের পাশাপাশি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তিকে আরো বৃদ্ধি করতে একাধিক কর্মী বৈঠক করেন তিনি। এই দিন বিজেপি প্রার্থী…

Read More

খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে মানব পাচার বিরোধী সচেতনতা শিবির।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- সমাজে ক্রমবর্ধমান মানব পাচার ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই ছিল মূল লক্ষ্য। শিবিরে মানব পাচার, শিশু পাচার, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম এবং মোবাইল ব্যবহারের অপকারিতা বিষয়ে বিস্তারিত…

Read More

ফালাকাটায় অভিষেকের জনসভা, তৃণমূলের জোর প্রচার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- উত্তরে নির্বাচনী জনসভায় ঝড় তুলেছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের ফালাকাটা বিধানসভার তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে সভা করেন অভিষেক।একুশের ভোটে এই আসনে বিজেপি জয়লাভ করে। এবার এই আসনটি তৃণমূল দখল করতে পারে কি না সেটাই এখন দেখার।

Read More

সুকান্তের হুঁশিয়ারি—‘রাজ্যে এবার বিজেপি সরকার নিশ্চিত’।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে এবং আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনই বিজেপির ঝুলিতে যাবে। আলিপুরদুয়ারে এসে এই কথা জানান বিজেপি নেতা সুকান্ত মজুমদার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বুধবার আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার আগে শহরের বি এম ক্লাব ময়দানে একটি বড় সভার আয়োজন করা হয়। এই সভায়…

Read More

আলিপুরদুয়ারে কংগ্রেসে ভাঙন, প্রার্থী ঘোষণায় ক্ষোভ কর্মীদের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রার্থী পছন্দ না হওয়ায় কংগ্রেস জেলা কার্যালয়ের গেটে তালাবন্ধ করে বিক্ষোভ। বুধবার প্রদেশ কংগ্রেসের তরফে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থীর নাম ঘোষনা হয়। জেলা কংগ্রেসের সভাপতি তথা ফালাকাটা বিধানসভার বাসিন্দা মৃন্ময় সরকারকে আলিপুরদুয়ার বিধানসভার প্রার্থী করা হয়। যা নিয়েই শুরু হয়েছে কংগ্রেসের মধ্যে অসন্তোষ। যার জেড়ে জেলা কংগ্রেস কার্যালয়ের গেট তালাবন্ধ করে বিক্ষোভে কংগ্রেস…

Read More

বজরংবলীর পুজোয় জমজমাট জটেশ্বর বাসস্ট্যান্ড এলাকা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বরে পালিত হল হনুমান জয়ন্তী। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় হিন্দু জাগরণ মঞ্চের জটেশ্বর খন্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় বজরংবলীর পুজো। এদিন সকাল থেকেই পুজোকে কেন্দ্র করে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার্চনা সম্পন্ন হয়। পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। হিন্দু জাগরণ…

Read More

মিছিল করে ডুয়ার্স কন্যায় পৌঁছল বাম শিবির, জমা পড়ল নমিনেশন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ারে বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভার বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। এদিন আলিপুরদুয়ার শহরে মিছিল করে ডুয়ার্সকন্যা সামনে এসে পৌছায় তারপর আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভার বামপ্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।

Read More