শান্তিপূর্ণ ১২ ঘণ্টার বন্ধের আহ্বান SIR–NRC বিরোধী সংগঠনগুলির।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির নাগরিকত্ব ও সর্বজনীন ভোটাধিকার রক্ষার দাবিতে SIR (Special Intensive Revision) হিয়ারিং অবিলম্বে বন্ধ করা এবং NRC সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে আগামী ২৭শে জানুয়ারি, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের বক্তব্য, তথাকথিত SIR প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের…

Read More

পানিচিয়াড়ি উত্তর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, উৎসবের মেজাজ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি–৩ ব্লকের কুমিরদা অঞ্চলে পানিচিয়াড়ি উত্তর জুনিয়র হাইস্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাঁথি–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি রাজকুমার দাস, বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ তনুশ্রী পন্ডা, পঞ্চায়েত সদস্য তপন দাস, শিক্ষক…

Read More

ফালাকাটায় মানবিকতার দৃষ্টান্ত—হৃদয়ে ফুটো ধরা শিশুর পাশে স্বেচ্ছাসেবী সংগঠন।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- মাত্র এক মাস বয়সেই হৃদয়ে ফুটো ধরা পড়েছে এক নিষ্পাপ শিশুর। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে পরিবারের পক্ষে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম দুশ্চিন্তায় দিন কাটছে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কচিপাতা এলাকার বাসিন্দা সংগ্রাম সরকারের পরিবারের। জানা গিয়েছে, সংগ্রাম সরকার পেশায় একজন…

Read More

উত্তর কাঁথি বিধানসভার কাঁথি ৩ ব্লকের কানাইদিঘী অঞ্চলে পথশ্রী ৪ প্রকল্পে ২ কিমি ঢালাই রাস্তার উদ্ধোধন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি–৩ ব্লকের কানাইদিঘী অঞ্চলে রাজ্য সরকারের পথশ্রী–৪ প্রকল্পের আওতায় নির্মিত ২ কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন করেন কাঁথি–৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মিতা রাণী সাউ, কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা…

Read More

নেতাজির জন্মজয়ন্তীতে কাদিলপুরে বিদ্যার আরাধনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শীতের শিশিরস্নাত ঊষালগ্নে বিদ্যা, বুদ্ধি ও সুরের দেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কাদিলপুর ফকির বাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। শুক্রবার, ৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (ইংরেজি ২৩ জানুয়ারি ২০২৬), নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর পুণ্য লগ্নে বিদ্যালয়ে অনুষ্ঠিত হল দেবী সরস্বতী পুজো।ভোর থেকেই বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের উপস্থিতি…

Read More

নেতাজি জয়ন্তীতে কালনায় বিশেষ অনুষ্ঠান, উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্দ্ধমানের কালনার শ্রী শ্রী নিত্যগোপাল জ্ঞানানন্দমঠে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিবস পালন করা হলো।উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

Read More

উত্তর দিনাজপুরে ফের গরু পাচার রুখল গ্রামবাসী, BSF-এর হাতে ধরা পড়ল পাচারকারী।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া–২ গ্রাম পঞ্চায়েতের খুরকা, মধুপুর গ্রামের। স্থানীয় গ্রামবাসীরাই প্রথমে সন্দেহজনকভাবে গরু পাচারের চেষ্টা লক্ষ্য করেন। এরপর তৎপর হয়ে ১৩টি গরু সহ এক পাচারকারীকে আটক করেন গ্রামবাসীরা। আটক পাচারকারীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পরবর্তীতে গরু সহ ওই পাচারকারীকে খুরকা ক্যাম্পের BSF-এর হাতে তুলে…

Read More

গোয়ালতোড় গ্রামীণ হাসপাতালের মহিলা শৌচাগার থেকে মোবাইল উদ্ধার, চাঞ্চল্য এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের কেওয়াকোল গ্রামীণ হাসপাতালের সামনে একটি মহিলা শৌচাগার থেকে মোবাইল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য,ঘটনায় জানা যায় গত বৃহস্পতিবার মহিলা শৌচাগারের মধ্যে মোবাইল দেখতে পান একজন মহিলা। তাঁর অভিযোগ, “ভিডিয়ো ছবি তোলার জন্য হয়তো ওই মোবাইলটি বাথরুমের জানালাতে রাখা হয়েছিল।”এরপর মোবাইলটি নিয়ে হাসপাতালে জমা দেন ওই মহিলা। ইতিমধ্যেই হাসপাতাল…

Read More

নেতাজির ১২৯তম জন্মবার্ষিকীতে আমতায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান।

নিজস্ব সংবাদদাতা, আমতা , হাওড়া :- আজ বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জম্ম বার্ষিকী । এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান এর আয়োজন করেছিল আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর – র অফিসকক্ষে। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠান হল। নেতাজির জম্ম মুহূর্তে ঘড়ির কাঁটায় ১২ টা…

Read More

পুষ্পাঞ্জলি থেকে মধ্যাহ্নভোজন—মেমারি স্কুল ও কলেজে মহাসমারোহে সরস্বতী পুজো।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- আজ ২৩শে জানুয়ারিঃ শুক্রবার পূর্ব বর্ধমান জেলা মেমারি ভি এম ইনস্টিটিউশন ইউনিট ১ স্কুলে নেতাজী জয়ন্তী পালনের পাশাপাশি মহাসমারোহে বাগদেবীর আরাধনা ও ছাত্রছাত্রীদের দুপুরে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। রক্ষা কালীতলা পাড়ায় চতুর্থ বর্ষ সার্বজনীন সরস্বতী পুজো আয়োজিত হয়। পাড়ার পড়ুয়ারা এই পুজো উপলক্ষে ১৮ জানুয়ারি অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতা করে, যেখানে…

Read More