মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হরিমাধব মুখোপাধ্যায়, খুশির হাওয়া উত্তরবঙ্গ জুড়ে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের প্রয়াত নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় খুশির হাওয়া এলাকাজুড়ে। শুধু বালুরঘাট বা উত্তরবঙ্গ নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের নাট্যজগতের এক উজ্জ্বল দিগপাল ছিলেন তিনি। তাঁর অভিনীত ও নির্দেশিত ‘দেবাংশী’ সহ একাধিক নাটক দেশজুড়ে বিপুল সমাদর পেয়েছিল। গত বছর মার্চ মাসে তাঁর প্রয়াণ ঘটে। এ বছর ভারত সরকার…

